শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মায়ের অনৈতিক ভিডিও উদ্ধার করতে খুন
প্রথম পাতা » খুলনা বিভাগ » মায়ের অনৈতিক ভিডিও উদ্ধার করতে খুন
শুক্রবার ● ২৪ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মায়ের অনৈতিক ভিডিও উদ্ধার করতে খুন

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে স্কুল ছাত্র রিয়াদ খান (১৭) হত্যার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত গাছি দা ও রক্ত মাখা জামা কাপড় হত্যাকারীর কাছ থেকে উদ্ধার করেছেন। এমনটি দাবী করে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ব্রিফিং করেছেন কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। থানা ক্যাম্পাসে প্রেস ব্রিফিং করেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ওসি মঈনুদ্দীন, ওসি (তদন্ত) ইমরান আলম, সেকেন্ড অফিসার এস আই আবদুল মান্নান। প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের জানানো হয় মঙ্গলবার রাতে স্কুল ছাত্র রিয়াদ খান (১৭)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে উপজেলার বাগডাঙ্গা গ্রামের ঝিনু মিয়ার বাগান বাড়ির পাশেই কপোতাক্ষ নদে ফেলে দেয়া হয়েছিল। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। বিকালে নিহত স্কুল ছাত্র রিয়াদের পিতা সলেমান আমিন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। বুধবার রাতেই সোর্সের মাধ্যমে হত্যাকারীকে চিহিৃত করে বাগডাঙ্গা গ্রামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকারীর নাম মিলন কুমার দাস (২০)। সে ওই গ্রামের মৃত মুকুল কুমার দাসের ছেলে। গ্রেপ্তারের পর সে হত্যার কথা অপকটে স্বীকার করে হত্যা সময়ের লোম হর্ষক বর্ণনা দেয়। সে একাই এ হত্যার ঘটনা ঘটায়। হত্যাকারী মিলন দাস স্বীকার করেছেন, নিহত রিয়াদ খান মিলন দাসের মায়ের অনৈতিক কাজের ভিডিও ধারণ করে। সে ভিডিও দেখিয়ে মাঝে মধ্যেই মিলন দাসকে অপমান করতো নিহত রিয়াদ খান। মিলন দাসের মা রাস্তার কাজের শ্রমিক। অনৈতিক কাজের ভিডিওটি রিয়াদ খানের মোবাইল থেকে ডিলিট করে দেয়ার কথা বললেও রিয়াদ খান তা করেনি। সে কারণে মিলন দাসের মায়ের অনৈতিক ভিডিও উদ্ধার করতে রিয়াদ খানকে হত্যার পরিকল্পনা করে এবং হত্যা করে মিলন দাস। হত্যার রাতে রিয়াদকে ডেকে ঘটনাস্থলে নিয়ে মিলন দাস প্রচুর পরিমানে গাঁজা সেবন করায়। পরে ড্যান্ডরেট নামক আঠা সেবন করিয়ে দূর্বল করে রিয়াদ খানকে। পরে গাছি দা দিয়ে কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত হয়ে কপোতাক্ষ নদের পানিতে লাশ ফেলে চলে আসে হত্যাকারী মিলন দাস। প্রেস ব্রিফিং-এ বলা হয়, বৃহস্পতিবার হত্যাকারী মিলন দাস এই হত্যার কথা স্বাকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, এত অল্প সময়ে এবং আরো আলামত উদ্ধারের স্বার্থে এর থেকে বিস্তারিত কিছু আর জানানো সম্ভাব হচ্ছে না। পরে সব কিছু জানানো হবে। উল্লেখ্য গত বুধবার সকালে উপজেলার বাগডাঙ্গা গ্রামের সলেমান আমিনের ছেলে বাগডাঙ্গা-বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রিয়াদ খান (১৭)-এর জবাই ও ধারালো অস্ত্র দিয়ে মাথা ক্ষত-বিক্ষত করা লাশ বাগডাঙ্গা ঝিনু মিয়ার বাগান বাড়ীর পাশে কপোতাক্ষ নদ থেকে পুলিশ করে।

আট আসামির মৃত্যুদন্ড রায় দ্রুত কার্যকরের দাবি
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে চাঞ্চল্যকর সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় আট আসামির মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন। এদিকে এই রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহত সেনাসদস্য মো. সাইফুল ইসলাম সাইফের পরিবারের সদস্যরা। নিহতের স্ত্রী শাম্মি আক্তার দক্ষিণ এশিয়ার মধ্যে মার্শাল আর্টে স্বর্ণপদকজয়ী। তিনি বলেন, ছোট ছেলে আবু হামজার বয়স এখন ৪ বছর। সে এখনো তার বাবা আসবে বলে অপেক্ষায় থাকে। বড় ছেলে আবু হুরাইরার বয়স ৮ বছর। সে তৃতীয় শ্রেনীর ছাত্র। আমার স্বামী হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়ায় স্বস্থি ফিরেছে মনে। তবে এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাই। নিহতের চাচা আফিজ উদ্দীন বিশ্বাস বলেন, খুনিদের সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ডাকাতি করতে গিয়েই তারা সাইফুলকে নির্মম ভাবে খুন করে। এই খুনের বিচার পেয়ে আমরা একটু হলেও স্বস্থি পেয়েছি। এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাই। নিহত সাইফুল ইসলাম সাইফের মা মোছা. বুলবুলিও একই দাবি জানিয়েছেন। তিনি বলেন, খুনিরা আমার সন্তানকে মেরে ফেলেছে। আমি সন্তানহারা হয়েছি। আমার ছেলের দুই ছেলে তার বাবাকে হারিয়েছে। এমন নির্মম হত্যার রায় যদি খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয় তবেই সাইফুলের আত্মা শান্তি পাবে। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে মোটর সাইকেলে করে পাশের চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজার (দশমাইল) থেকে ছোট ভাই নৌবাহিনীর করপোরাল মনিরুল ইসলাম ও শ্বশুর শামসুল মোল্লাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি উপজেলার বংকিরা (পশ্চিমপাড়া) ফিরছিলেন সাইফুল ইসলাম সাইফ। বংকিরা ও জীবনা গ্রামের পথে বেলতলা দাড়ির মাঠ নামক স্থানে ডাকাত দল তাদের ওপর হামলা করে। সাইফ তাদেরকে চিনে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করে ডাকাতরা। নিহত সাইফুল ইসলাম সাইফ টাঙ্গাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেডিকেল ট্রেনিং সেন্টারে সেনিক পদে কর্মরত ছিলেন। এ ঘটনার একদিন আগে ঈদের ছুটিতে বাড়িতে আসেন তিনি। ঘটনার পর তার বাবা মো. হাফিজ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে ২০১৮ সালের ১৯ আগস্ট সদর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়। ২০১৯ সালের ৩০ জুন ঝিনাইদহ সদর থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. মহসীন হোসেন আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত এ মামলার রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন। অন্য তিনজন পলাতক রয়েছেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন-সদর উপজেলার বংকিরা গ্রামের আকিমুল ইসলাম, একই উপজেলার বোড়াই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান, চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামের মৃত সবেদ আলী মোল্লার ছেলে ডালিম মোল্লা, সদর উপজেলার আসাননগর গ্রামের নবী মোল্লার ছেলে আব্বাস আলী, একই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে. আবুল কাশেম, মৃত সাহেব আলীর ছেলে মো. ফারুক হোসেন, বংকিরা গ্রামের ইয়াকুব্বর মন্ডলের ছেলে মতিয়ার রহমান ওরফে ফনে এবং সদর উপজেলার এনায়েতপুর গ্রামের দাউদ মন্ডলের ছেলে মুক্তার হোসেন ওরফে মুক্তার। পলাতক তিনজন হলেন- মতিয়ার রহমান ওরফে ফনে, মুক্তার হোসেন ওরফে মুক্তার এবং ডালিম মোল্লা। ডালিম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সৌদি আরবে পালিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল আহদ এসব তথ্য নিশ্চিত করেছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)