শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নিয়মের বেড়াজালে আটকে আছে বিশ্বনাথ পৌরসভা নির্বাচন
প্রথম পাতা » সকল বিভাগ » নিয়মের বেড়াজালে আটকে আছে বিশ্বনাথ পৌরসভা নির্বাচন
রবিবার ● ২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিয়মের বেড়াজালে আটকে আছে বিশ্বনাথ পৌরসভা নির্বাচন

--- বিশ্বনাথ প্রতিনিধি :: নানা সমস্যা ও সংকটে জর্জরিত সিলেটের নবগঠিত বিশ্বনাথ পৌরসভা।
পৌরসভায় উন্নীত হবার দু’বছর পার হলেও হচ্ছে না নির্বাচন।

প্রশাসক দিয়েই কোনো রকমে খুড়িয়ে খুড়িয়ে চলছে এর কার্যক্রম। ওয়ার্ড বিভক্তি চূড়ান্তকরণের পর তা গেজেট আকারে প্রকাশে বিলম্ব ও ভোটার তালিকা প্রণয়ন না হওয়ায় নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ফলে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা।

বেহাল সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকা, সরকারি ভূমি, নদীপাড়-খাল ও পৌরশহরের ফুটপাত বেদখল, সড়কে গাড়ি স্ট্যান্ড, যত্রতত্র পার্কিং, বিশুদ্ধ পানির সংকটসহ সমস্যার অন্ত নেই পৌরবাসীর। এসব সমস্যা-সংকট নিরসন ও পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্যে দ্রুত নির্বাচনের দাবী তাদের।

২০১৯ সালের ২১ অক্টোবর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়।

পৌরসভায় উন্নীত হওয়ার পর ওই বছরের ১৯ ডিসেম্বর তৎকালীন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালকে প্রশাসক নিয়োগ করা হয়।

এর ১৩ মাস পর চলতি বছরের ৪ জানুয়ারি উপজেলা পরিষদের সরকারি একটি আবাসিক কোয়ার্টারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বিশ্বনাথ পৌরসভার।

পৌরসভার বাসিন্দা সুন্দর আলী রুহুল জানান, ‘পৌরসভায় উন্নীত হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও পৌর এলাকার প্রায় সবগুলো সড়কই ভাঙ্গাচোরা অবস্থায় আছে। এর মধ্যে বিশ্বনাথ-হাবড়া, বিশ্বনাথ জানাইয়া গেট-মুফতিরগাঁও স্কুল সড়ক ও বিশ্বনাথ পৌরশহর-খাজাঞ্চী সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।

পাড়া-গ্রামের অনেক সড়কেরও একই অবস্থা। ’
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু জানান, ‘পৌর শহরে নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ময়লা ফেলারও নির্দিষ্ট জায়গা নেই। নতুন-পুরান দু’বাজারের বেশিরভাগ ফুটপাত বেদখলে থাকা, সড়কের উপরে গাড়ি স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্টি হয় যানজটের।

পৌরশহরের অনেক এলাকায় প্রভাবশালীদের দখলে রয়েছে সরকারি ভূমি, নদীপাড় ও খাল। অনেক এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির সংকট।

শহরের কোথাও নাগরিকদের জন্যে নেই চিত্তবিনোদনের ব্যবস্থা। এসব সমস্যা-সংকট নিরসন ও পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি।

এ বিষয়ে বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, গেজেট পুনর্বিন্যাসের কাজ চলছে। এরপর ভোটার তালিকা প্রণয়ন হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।





সকল বিভাগ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)