শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক » চুয়েটে দুইদিনব্যাপী পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে শনিবার
প্রথম পাতা » আন্তর্জাতিক » চুয়েটে দুইদিনব্যাপী পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে শনিবার
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে দুইদিনব্যাপী পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে শনিবার

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে পদার্থ বিজ্ঞান বিভাগের আয়োজনে বিগত ৫০ বছরে দেশের পদার্থ বিজ্ঞানের শিক্ষা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আগামী ২২-২৩শে জানুয়ারি ২০২২ খ্রি. দুইদিনব্যাপী চতুর্থবারের মত “4th International Conference on Physics for Sustainable Development & Technology (ICPSDT-2022)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, নরওয়ে, ভারত, জাপানসহ পৃথিবীর প্রায় ১০টি দেশ হতে পদার্থ বিজ্ঞান বিষয়ের কয়েকশ শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণের মিলনমেলা বসবে। উক্ত কনফারেন্সে পদার্থ বিজ্ঞানের বিষয়ের পাশাপাশি প্রযুক্তি সর্ম্পকিত তথা বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। এবারের কনফারেন্স থিম হচ্ছে- Advance of Physics Education and Research in Celebration of Golden Jubilee of Bangladesh.।

এ উপলক্ষ্যে আজ ২০শে জানুয়ারি বৃহস্পতিবার চুয়েটের পশ্চিম গ্যালারি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এইচ.এম.এ.আর. মারুফ। এ সময় উপস্থিত ছিলেন কনফারেন্স চেয়ার ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, কনফারেন্সের টেকনিক্যাল সেক্রেটারি ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন কুমার রায়, কনফারেন্সের ট্রেজারার ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আশরাফ আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. নুসরাত জাহান, কনফারেন্সের যুগ্ন-সদস্য সচিব ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম।

উল্লেখ্য, দুইদিনব্যাপী কনফারেন্সে ৫টি কী-নোট স্পিস, ৯টি ইনভাইটেড স্পিস, ৮টি টেকনিক্যাল সেশন, ১টি পোস্টার সেশনে মোট ১০১টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এছাড়া দ্বিতীয় দিনে কনফারেন্স থিমের উপর ঢাবি, রাবি, চবি, জাবি, বুয়েট, সাস্ট, জবি, কুয়েট, বাংলাদেশ এটমিক এনার্জি কমিশন ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের প্রতিথযশা পদার্থবিদদের অংশগ্রহণে প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্যানেল আলোচক হিসেবে অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঁইয়া, অধ্যাপক ড. এ.কে.এম. আজহারুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. মিহির কুমার রায় এবং সকল কী-নোট স্পিকার, ইনভাইটেড স্পিকার, সেশন চেয়ার, কো-চেয়ার ও অংশগ্রহণকারীদের সমন্বয়ে প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে। এবারের কনফারেন্সে কী-নোট স্পীকার হিসেবে প্রথম দিন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- কানাডার আলবার্টা ইউনিভার্সিটির অধ্যাপক ড. ওয়েইন কে. হাইবার্ট (Prof. Dr. Wayne K. Hiebert), বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাসিত এবং বিএএস ফেলো অধ্যাপক ড. এ.কে.এম. আজহারুল ইসলাম। অন্যদিকে কনফারেন্সের দ্বিতীয়দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী ও বিসিএসআইআর’র ড. আবদুল গফুর।

এদিকে আগামী ২৩শে জানুয়ারি রবিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। অনুষ্ঠানে কনফারেন্স স্পিকার হিসেবে থাকবেন বুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জীবন পোদ্দার। এতে বিশেষ অতিথি থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এইচ.এম.এ.আর. মারুফ।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)