শুক্রবার ● ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গাঁজাসহ আটক-২
আত্রাইয়ে গাঁজাসহ আটক-২
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে চার কেজি চারশত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইয়াচিন প্রামানিকের ছেলে শাহজাহান আলী প্রামানিক (৩৭) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে সাজদুল ইসলাম (৩৩)।
এ ব্যাপারে রাজশাহী র্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কাম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মা. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চার কেজি চারশত গ্রাম গাঁজা, নগত অর্থ ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করে আত্রাই থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মাললা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩