শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » মাস্ক না পরায় ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে লাখ টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » মাস্ক না পরায় ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাস্ক না পরায় ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে লাখ টাকা জরিমানা

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগম জানায়, জেলায় করোনার সংক্রমন রোধে মানুষকে সচেতন করার জন্য শহরের পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুরসহ ৫ টি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় মাস্ক না পড়া, স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৪৮৭ টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করে বিচারক। সেসময় বিতরণ করা হয় মাস্কও। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিস্টরা। অভিযানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে ট্রাক চাপায় সহকারী অধ্যাপক নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর নামক স্থানে ট্রাক চাপায় মহিদুল ইসলাম (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে গান্না-বাজারগোপালপুর সড়কের মাধবপুর পশু হাটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক। তার বাড়ী কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে। গান্না বাজারের ব্যবসায়ী সোলাইমান হোসেন জানান, দুপুরে কলেজ থেকে মোটর সাইকেল যোগে মহিদুল ইসলাম বাড়ী ফিরছিলেন। তিনি মাধবপুর পশুহাটের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।





আর্কাইভ