শিরোনাম:
●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
রাঙামাটি, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি’র আওতায় রাঙামাটিতে করোনার প্রথম ডোজ টিকা নিতে অসংখ্য লোকের ভীড়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি’র আওতায় রাঙামাটিতে করোনার প্রথম ডোজ টিকা নিতে অসংখ্য লোকের ভীড়
শনিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি’র আওতায় রাঙামাটিতে করোনার প্রথম ডোজ টিকা নিতে অসংখ্য লোকের ভীড়

------নির্মল বড়ুয়া মিলন :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘেষিত ২৬ ফেব্রুয়ারি-২০২২ শনিবার সারা দেশে “একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি”র আওতায় রাঙামাটি পার্বত্য জেলার ১০ উপজেলাসহ ও রাঙামাটি শহরের পৌরসভা এলাকায় জন্ম নিবন্ধন, এনআইডি ও অন্যানা সনদ ব্যতীত কোন কাগজপত্রবিহীন করোনার প্রথম ডোজ টিকা প্রদান করা হয়।
২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১২ বছর হতে ১৮ বছর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের রাঙামাটি চিংলা মারী ষ্টেডিয়ামে ফাইজার টিকা, রাঙামাটি জিমন্যাশিয়াম (রাঙামাটি জেনারেল হাসপাতাল) ১৮ বছরে ওপরে বয়সীদের সিনোভ্যাক টিকা এবং রাঙামাটি মেডিকেল কলেজ (রাঙামাটি জেনারেল হাসপাতাল) কেন্দ্রে কোভিড-১৯ বুস্টার ডোজ মর্ডানা টিকা প্রদান করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে রাঙামাটি পৌরসভা কার্যালয়সহ রাঙামাটি শহরে বিভিন্ন পেশার শ্রমিক ও ভাসমানদের এই টিকা প্রদানের আওতায় আনা হল।
সরকারি নির্দেশনা অনুযায়ী ২৬ ফেব্রুয়ারীর মধ্যে কোভিড-১৯ এর ১ম ডোজ টিকা দান কর্মসূচী শেষ করা হবে। এ কাজ সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগ, রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি পৌরসভা এবং ১০ উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে শনিবার ২৬ ফেব্রুয়ারী ১২ থেকে ১৮ বছর বয়সী এবং কাগজপত্রবিহীন ১৮ বছরের উর্দ্ধে সকলকে ১ম ডোজ প্রদান করা হচ্ছে ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রোর মাধ্যমে প্রতিটি উপজেলার প্রতি ইউনিয়নের জনপ্রতিনিধিদের যুক্ত করে দুরর্গম এলাকার ওয়ার্ড পর্যায়ে।
রাঙামাটি শহরে শনিবার সকাল থেকে টিকা নিতে অসংখ্য লোকের ভীড় দেখা গেছে।
এবিষয়ে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, জনসাধারন যেন করোনা ভ্যাকসিনের টিকা গ্রহন করেন রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে গত এক সাপ্তাহ মাইকিং করা হয়েছে। এছাড়া গণটিকা যাতে সফল হয় এবার আরো বেশী ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে যুক্ত করা হয়েছে।
যাদের বয়স ১৮ বছরের উর্দ্ধে হওয়ার পরও ভোটার হতে পারেননি কিংবা এনআইডি কার্ড নাই কাগজপত্রবিহীন মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে সাধারন মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন।
পৌর মেয়র বলেন, রাঙামাটি শহরে বিভিন্ন পেশার শ্রমিক ও ভাসমানদের এই টিকা প্রদানের আওতায় আনতে পেরে একজন জনপ্রতিনিধি হিসাবে নিজের কাছেও অনেক ভাল লাগছে।
রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী আরো বলেন, শনিবার সকাল থেকে আব্দুল আলি একাডেমী, রাঙামাটি পৌরসভা কার্যালয়, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি চিংলা মারী ষ্টেডিয়াম ও রাঙামাটি জিমন্যাশিয়াম (রাঙামাটি জেনারেল হাসপাতাল) টিকা কেন্দ্রে নিজে পরিদর্শন করেছেন। তিনি আশা প্রকাশ করেন “এভাবে হয়তো দেশ একদিন করোনা মুক্ত হবে”।
আগামী ১লা মার্চ-২০২২ একদিনে কোভিড-১৯ বুস্টার ডোজ প্রদান করা হবে। এ কর্মসূচির মাধ্যমে রাঙামাটি পৌরসভার সকল নাগরিকদের কোভিড-১৯ বুস্টার ডোজ গ্রহনের আহবান জানিয়েছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
এবিষয়ে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রো এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাহাড়ের দুরর্গম এলাকার প্রতিটি ওয়ার্ডে কাগজপত্রবিহীন করোনা টিকা প্রদান কর্মসূচি কয়েকদিন ধরে চলবে।
কয়েকটি উপজেলায় মোবাইল নেটওয়াক না থাকায় সঠিক পরিসংখ্যান পেতে কয়েকদিন সময় লাগার কথা জানান তিনি।
সিভিল সার্জন বিপাশ খীসা ২৬ ফেব্রুয়ারি ১২ বছর হতে ১৮ বছর পর্যন্ত রাঙামাটি চিংলা মারী ষ্টেডিয়াম কেন্দ্রে ৩ হাজার, রাঙামাটি জিমন্যাশিয়াম (রাঙামাটি জেনারেল হাসপাতাল) ১৮ বছরে ওপরে বয়সীদের ৩ হাজার এবং রাঙামাটি মেডিকেল কলেজ (রাঙামাটি জেনারেল হাসপাতাল) কেন্দ্রে ১ হাজার বুস্টার ডোজ টিকা প্রদান করার লক্ষমাত্রার কথা জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)