শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
রবিবার ● ২০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

--- সিলেট প্রতিনিধি :: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে লিন্ডন প্রবাসি কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজ সেবক-সেবিকা মানব দরদি, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষাক লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও ট্রাস্টের চেয়ারপার্সন লন্ডন প্রবাসী মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর সহযোগিতায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে মঙ্গলবার (১৫ মার্চ ) বিকাল সাড়ে চার ঘটিকায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন মিলনায়তনে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
শুরুতেই সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সদস্য হাদিউল ইসলাম শাহরিয়ার এর পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী, মোগলাবাজার ইউনিয়ন কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন’র প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব, উদ্বোধক ছিলেন মানবতার ফেরিওয়ালা, ইস্পাহানি টি লিমিটেড সিলেটের ইনচার্জ ও দৈনিক ইনফো বাংলা, সিলেট বি ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক ও তালামীয নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, সৌদি আরব প্রবাসী রফিক আহমদ, ফাউন্ডেশনের সদস্য আব্দুল মালেক, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক বক্তব্যে বলেন, শিশুদের শুধু শিক্ষা দিলে হবেনা তাদের সু-শিক্ষার প্রতি সু-দৃষ্টি দিতে হবে। আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ভ্যাকসিন গ্রহণ করি তবে আমাদেরকে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ভ্যাকসিন গ্রহণ করবেন। করোনাকালীন খারাপ পরিস্থিতি মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে আপনাদের সন্তানদের সময় হলে সময়মত ভ্যাকসিন দেওয়ান নিরাপদে স্কুলে পাঠান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বাবারা কাজের কারনে বাহিরে থাকলেও মায়েরা ঘরে থাকেন তাই সব মায়েদের নিজের বাচ্ছার প্রতি যত্নশীল হতে ও বাচ্ছাদের বড় বড় স্বপ্ন দেখাতে আজকের শিশুরা আগামির ভবিষ্যৎ। বিশেষ অতিথির বক্তব্যে বাচ্ছাদের উদ্দেশ্য করে বলেন আজকের এই উপহার দান ও লজ্জা মনে না করে নিতে এবং মন দিয়ে পড়ালেখা করে বড় হয়ে দেশকে এগিয়ে নিতে।
আজ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট সিলেটে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসার ৬০ জন মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ, খাতা, কলম ও স্কেল বিতরণ করা হয়।
উল্লেখ্য, জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় জন কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী শীতকালীন শীতবস্ত্র বিতরণ শেষে ওমিক্রন প্রাদুর্ভাবের শুরুতেই সিলেটের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)