বুধবার ● ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে দশ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অপরাধে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
খাগড়াছড়িতে দশ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অপরাধে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে দশ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. নোমান মিয়া ওরফে রোমান (২২) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিচারীক আদালত।
একই সাথে ভিকটিমের পরিবারকে ৩০লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন।
বুধবার ২৩ মার্চ দুপুরের দিকে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু তাহের এই রায় দেন।
সাজাপ্রাপ্ত নোমান দীঘিনালার ছোট মেরুং এলাকার মো. আলী মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে জেলার দীঘিনালার ছোট মেরুং আল ইকরা হিফজুল কোরআন মাদ্রাসায় হাফেজ মো. নোমান মিয়া ওরফে রোমান (২২) একই মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করে। এই ঘটনায় ভিকটিমের পরিবার একই বছরের ২৩ আগষ্ট দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়ের পর ২০১৮ সালের ২২ মে চার্জ গঠন করা হয়। মামলা চলাকালীন মোট ১২জন স্বাক্ষ্য প্রদান করেন। যুক্ত তর্ক উপস্থাপন শেষে আদালত রায় প্রদান করেন। আসামীকে যাবজ্জীবন
সশ্রম কারাদন্ডসহ ভিকটিমের পবিারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইজীবি এডভোকেট বিধান কানুনগো সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা