শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় জমি জবর দখলে বাধা দেওয়ায় বড়ুয়া যুবক খুন
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় জমি জবর দখলে বাধা দেওয়ায় বড়ুয়া যুবক খুন
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় জমি জবর দখলে বাধা দেওয়ায় বড়ুয়া যুবক খুন

--- কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় অবৈধ ভাবে জমি দখলে বাধা দিলে সন্ত্রাসীদের আঘাতে উত্তম কুমার বড়ুয়া নামে সংখ্যালঘু যুবককে খুন করা হয়েছে বলে দাবী করছে স্বজনরা। সে রাজাপালং ইউনিয়নের রেজুরকুল এলাকার মৃত বিরাজ বড়ুয়ার ছেলে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজাপালং রেজুরকুল এলাকার পৈত্রিক ওয়ারিশী জমি জবর দখলে বাধা দিলে এ ঘটনা ঘটে। এমনটি জানিয়েছেন নিহতের ছোট ভাই প্রদীপ বড়ুয়া জয়। নিহতের ছোট ভাই সাংবাদিক প্রদীপ বড়ুয়া জয় বলেন, ভাড়াটে খুনিরা পুর্ব পরিকল্পিতভাবে আমাদের জায়গা দখল করতে এসে আমার বড় ভাইকে সকালে খুন করল ভাড়াটে খুনি কালুর ছেলে সুলতান গং। তিনি বলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরীসহ তার পোষা ভাড়াটে গুন্ডা সুলতানের নেতৃত্বে বতিক্যার ছেলে বাবুল বড়ুয়া ও তার ছেলে সুমন বড়ুয়াসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা এ হামলা চালায়। তার ভাইয়ের মৃত্যু নিশ্চিত দেখে জায়গা দখল না করে দ্রুত সরে পড়ে খুনিরা। তিনি এও বলেন, এরআগেও তাদের হুমকি-ধমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা হয়েছিল।খুনিদের বিপক্ষে কথা বলায় আমার ভাইয়ের জীবন দিয়ে খেসারত দিতে হল। আসলে এতদিন পর বুঝলাম, টাকার কাছে জীবন ও আইন তুচ্ছ। খুনিরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি হচ্ছে না। এ বিষয়ে কথা বলতে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি। পরে বাহক মারফতে এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবী করে বলেন, সে নাকি স্ট্রোক করে মারা গেছে। মৃত্যুর পরে প্রফেসর শাহআলম এর বাড়িতে গিয়ে গোপন বৈঠক করে সরকার দলীয় এক নেতা বিষয়টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। জানতে চাইলে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, সকালে বৌদ্ধ যুব সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখের অনুষ্ঠানে গিয়েছিলাম। কারো বাড়িতে যায়নি। পরিকল্পিত বৈঠকের বিষয়টি সত্য নয়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, জমি দখল সংক্রান্ত বিরোধ নিয়ে সাবেক এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। তবে তার মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক সে ব্যাপারে জানিনা। এর আগে নিহতের চাচাত ভাই সুমন্ত বড়ুয়া তার ফেসবুক আইডিতে হৃদক্রিয়া বন্ধ হয়ে উত্তম বড়ুয়ার মৃত্যুর বিষয়টি জানালেও পরে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাছাড়া তার পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। তাই বিষয়টি পুলিশে খবর দিলে উখিয়া থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য মরদেহ হেফাজতে নেয়। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ ও রিপোর্ট পেলে আইনী পদক্ষেপ নেয়া হবে।





কক্সবাজার এর আরও খবর

রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে ২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী

আর্কাইভ