শিরোনাম:
●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
রাঙামাটি, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ঢাকা » সেরা বিশ চ্যাম্পিয়ন ডিজিটাল সিটিজেন পুরস্কৃত
প্রথম পাতা » ঢাকা » সেরা বিশ চ্যাম্পিয়ন ডিজিটাল সিটিজেন পুরস্কৃত
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেরা বিশ চ্যাম্পিয়ন ডিজিটাল সিটিজেন পুরস্কৃত

--- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ বাংলাদেশ) যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্প কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে আজ এপ্রিল ১৯, ২০২২, মঙ্গলবার, জাঁকজমক ফেসবুক লাইভ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ, ২০২২-এর ফাইনাল রাউন্ড আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়। ফেসবুকে এই আকর্ষনীয় অনুষ্ঠানটি উপভোগ করেছে প্রায় ছয় হাজার দর্শক। এই ফাইনাল রাউন্ডের মাধ্যমে ২৬০ জন তুখোড় প্রতিযোগীর মধ্য থেকে সেরা বিশ জনকে বাছাই করা হয়। এই সেরা বিশ ডিজিটাল সিটিজেন প্রত্যেকেই পুরস্কার হিসেবে পাচ্ছে একটি আকর্ষণীয় ট্যাব এবং উপহার সামগ্রীতে আরো থাকছে মুদ্রিত সার্টিফিকেট, কলম, ডায়েরি, টি-শার্ট, মাস্ক, কাপড়ের ব্যাগ, পাটের ফোল্ডার।
অনুষ্ঠানে প্রতিযোগীরা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজের প্রতিনিধি, নীতিনির্ধারক, মিডিয়া প্রতিনিধি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন অংশীদার অংশ নেন যারা তরুণদের উন্নয়নের জন্য কাজ করতে বদ্ধ পরিকর। গালা রাউন্ডের এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মেজবাহ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। এছাড়াও অনুষ্ঠানে তরুণদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন অর্থায়নকারী প্রতিষ্ঠান এফএনএফ বাংলাদেশ থেকে কান্ট্রি রিপ্রেজেনটেটিভ নাজমুল হোসেন এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিনেট থেকে নির্বাহী পরিচালক এম শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানটিতে সঞ্চালকের ভূমিকা পালন করেন ডিনেটের পক্ষ থেকে ইলমা হক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতা, ইন্টারনেটে সুরক্ষা, দায়িত্বশীলতার সাথে স্বাধীন মত প্রকাশ, ডিজিটাল আইন, ডিজিটাল অপরাধ, অনলাইনে ব্যক্তি পরিচয়, মিথ্যাচার ও ভুল খবর প্রচার এবং এ সংক্রান্ত আরও অনেক বিষয়ে আলোচনা করা হয়। লাইভ ইভেন্টটি দেখুন এই লিংকে: https://fb.watch/cu6o-mXYST/
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মেজবাহ উদ্দিন বলেন, আমাদের তরুণ সমাজ ডিজিটালে খাপ খাইয়ে নিয়ে আজকে বাংলাদেশের উন্নয়নে তাঁরা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করছে। যে সমস্ত যুব সমাজ এই ডিজিটাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নাই তাঁরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে এবং তাঁরা এই পিছিয়ে যদি থাকে তাহলে দেশের উন্নয়ন কিন্তু ব্যাহত হবে। প্রত্যেকটি মানুষকে, বিশেষ করে যুব সমাজকে এই ডিজিটাল কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য এর কোনো বিকল্প নেই।
ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ, ২০২২-এ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রকল্পের ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/-এর আটটি কোর্সের কুইজে নিয়মিতভাবে অংশগ্রহণের মাধ্যমে। কুইজ বিজয়ী ১৬০ জন ছাড়াও ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আরো ১০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতার ফাইনাল গালা রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পায়। যাদের মধ্য থেকে বিজয়ী নির্বাচিত হন সেরা বিশ জন ডিজিটাল সিটিজেন। প্রতিযোগিতার পাশাপাশি এই শিক্ষার্থীবান্ধব ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করছে।





ঢাকা এর আরও খবর

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আর্কাইভ