শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ২৫ মার্চ রাতে ইপিআর ক্যাম্পে যুদ্ধ করে শহীদ হন নাটোরের বীর মুক্তিযোদ্ধা খন্দকার আকরাম আলী
প্রথম পাতা » জাতীয় » ২৫ মার্চ রাতে ইপিআর ক্যাম্পে যুদ্ধ করে শহীদ হন নাটোরের বীর মুক্তিযোদ্ধা খন্দকার আকরাম আলী
শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৫ মার্চ রাতে ইপিআর ক্যাম্পে যুদ্ধ করে শহীদ হন নাটোরের বীর মুক্তিযোদ্ধা খন্দকার আকরাম আলী

---

আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি :: নাটোরের এক অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা তদানিন্তন ইপিআর এর জুৃনিয়র কমিশন অফিসার (জেসিও) খন্দকার আকরাম আলী ২৫ মার্চ পিলখানা ক্যাম্পেই শহীদ হন৷ শহীদ খন্দকার আকরাম আলীর জন্ম নাটোর জেলার সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নের ছাতারবাড়ীয়া গ্রামে৷ তাঁর শৈশব কেটেছে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগরে৷ বাবা খন্দকার এরশাদ আলী, মা ছয়রন বেগমের পাঁচ ছেলে দুই মেয়ের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান৷ তিনি তত্‍কালীন ইপিআর অর্থাত্‍ বর্তমান বিজিবি’তে জুনিয়র কমিশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন৷ তাঁর কর্মস্থল ছিল ইপিআর এর সদর দপ্তর ঢাকার পিলখানায়৷ তিনি এই সুশৃঙ্খল বাহিনীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেও একজন বাঙালি হিসাবে দেশমাতৃকাকে ভালোবাসতেন বলে সুযোগ পেলেই পশ্চিমাদের বিরুদ্ধে অবস্থান নিতেন৷ আর তাঁর পশ্চিমাবিরোধী এই মনোবৃত্তির কারণে তাকে মাঝে মধ্যেই যেমন পাকিস্তানীদের রোষানলে পড়তে হতো ঠিক তেমনই বাঙালি জোওয়ানদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ৷ সামরিক বাহিনীতে কর্মরত থেকেও তিনি ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে ছয় দফার সমর্থনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ব্যাটেলিয়ানকে ঐক্যবদ্ধ করেছিলেন৷ রীতিমতো ঘোষণা দিয়ে তিনি তাঁর তত্ত্বাবধানে থাকা অসংখ্য বাঙালী জওয়ানদের পরিবারকে নৌকা মার্কায় ভোটদানে উদ্বুদ্ধ করেন৷ রেসকোর্স ময়দানে ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ তিনিসহ অনেক বাঙালি সৈন্যরাই সেদিন সিভিল পোশাকে চুপিচুপি সেখানে গিয়েছিলেন৷ এব্যাপারগুলো ক্ষুদ্র মনে হলেও তখনকার প্রেক্ষাপটে তাঁর জন্য ছিল ভয়ঙ্কর বিপজ্জনক৷ খন্দকার আকরাম আলী সাধারণ বাঙালি সৈনিকদের সাহস ও প্রেরণা যোগাতেন বলে গোয়েন্দা নজরদারীতে থাকার পরেও অতি সঙ্গোপনে তাঁরা নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তোলেন৷ এই বিষয়টি পশ্চিমাদের নজরে চলে এলে ২৫ মার্চ কালরাত্রির আগেই বাঙালি সৈনিক ও অফিসারদের নিরস্ত্র করার প্রক্রিয়া শুরু হলে গোপনে সদর দপ্তরের আনাচে-কানাচে সমাবেশের আয়োজন৷ এ বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁকে মালখানা অর্থাত্‍ অস্ত্রাগারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে জানতে পেরে তিনি মালখানার একাধিক চাবি সংগ্রহ করে তিনি গোপনে তাঁর বিশ্বস্ত কিছু অনুচরদের কাছে রাখার ব্যবস্থা করেন যাতে বিপদের সময়ে দরকার পড়লে কাজে লাগানো হয়৷ বিষয়টি তিনি পারিবারিক ভাবে আলোচনা করেছিলেন৷ তিনি সে সময় পরিবার নিয়ে ইপিআর সদর দপ্তরে অবস্থান করছিলেন, কিন্তু ২২ মার্চ থেকে তাঁকে নিরস্ত্র করে সদর দপ্তর থেকে বাইরে যাওয়ার ওপর নিয়ন্ত্রণ করা হয়৷ তিনি পরিবারের সদস্যদের বাঁচাতে তার বাড়ির উঠানে ট্রেঞ্চ খুঁড়ে সুরক্ষার ব্যবস্থা করেছিলেন৷ বেশ কিছু জোওয়ান ছুটি নিয়ে বাড়ি চলে গেলেও তাঁরা অনেকে হেড কোয়ার্টারেই অবস্থান করেছিলেন৷ আধা সামরিক বাহিনী হিসেবে তত্‍কালীন ইপিআর-এ কর্মরত বাঙালিরাই প্রথম দিকে প্রতিরোধ করে৷তাঁরা অপেক্ষায় ছিলেন ঠিক কোন সময় কখন তাঁদের ঝাঁপিয়ে পড়তে হবে মরণপণ সংগ্রামে সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায়৷ ২৫ মার্চ বিকালের মধ্যেই আর্মি ইন্টেলিজেন্সের মাধ্যমে তাঁরা খবর পেয়ে যান বঙ্গবন্ধুর সাথে আলোচনার নামে কালক্ষেপণ করে ভুট্টু আর ইয়াহিয়া খান পাকিস্তানে পালিয়ে যাবার পর গভীর রাতে পাক সেনারা পিলখানা ইপিআর ক্যাম্প ও রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন জায়গায় সশস্ত্র আক্রমণ চালাতে পারে৷ এসময় ইপিআর এর হেডকোয়ার্টারের ভেতরে থাকা ১৫নং ব্যাটিলিয়নের বাঙালি সৈনিকদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আকরাম আলীর নেতৃত্বে একটি কমান্ড গঠন করা হয়৷ তাঁর নেতৃত্বে ২৩ মার্চ ইপিআর হেড কোয়ার্টারের ১১ নম্বর প্যারেড গ্রাউন্ডের পাশে একটি গাছের মাথায় উড়িয়ে দেওয়া হয়েছিল স্বাধীন বাংলার পতাকা৷ বঙ্গবন্ধুকে ২৫ মার্চ রাত্রিতে বন্দি করা হলে তাদের পূর্ব পরিকল্পনা মাফিক মালখানার অস্ত্র বাঙালিরা লুট করে সশস্ত্র বিদ্রোহ শুরু করে দেয়৷ ইপিআর ক্যাম্পে ট্যাঙ্ক, মর্টার, কামান ও বিমান বাহিনী নির্বিচারে গোলাগুলি ছুড়তে থাকে৷ তাঁরাও প্রাণপণে লড়ে যায়৷ পাক হানাদারদের উন্নত অস্ত্রের সাথে টিকতে না পেরে অনেক সৈনিক শহীদ হন৷ সেই রাতে নাটোরের এই বীর যোদ্ধা খন্দকার আকরাম আলীও শহীদ হন৷ তিনি নাটোরের মানুষ হলেও নাটোরে তাঁকে অবহেলা করে কখনও তাকে স্মরণ করা হয়না৷





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)