শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৫ বছরে যা পারেননি এবার তা করবেন আশরাফুল
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৫ বছরে যা পারেননি এবার তা করবেন আশরাফুল
শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ বছরে যা পারেননি এবার তা করবেন আশরাফুল

---
ঝিনাইদহ প্রতিনিদি :: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় দলীয় কোন্দলের কারণে গত ৫ বছরে তেমন উন্নয়ন করতে পারিনি, তবে আশা করছি এবার করবো৷ এবার উন্নয়ন করে আগামীতে ঝিনাইদহের জনগন সাথে নিয়ে পুনরায় আবার নির্বাচন করবো ৷ একান্ত সাক্ষাতকারে এভাবে কথাগুলো বলছিলেন ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার দ্বিতীয় দফায় নির্বাচিত মেয়র কাজী আশরাফুল আজম৷
তিনি বলেন, জীবনে নৌকা প্রতীক নিয়ে ভোট করতে পারবো কখনো ভাবতেও পারিনি৷ এবারে নৌকা প্রতীক পেয়ে খুশি মনে নির্বাচন করেছি৷
কাজী আশরাফুল আজম বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ১৯৮২ সালের পর থেকে নির্বাচনের জন্য প্রস্ততি নিয়ে আসছিলাম৷ ১৯৮৩ সালের ৩০ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলে আমি শৈলকুপা ৪ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই৷ এরপর ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হই৷ মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর এলাকায় কিছু উন্নয়ন কাজ করেছি৷ আর যে কারণে এলাকার মানুষ আবারো দ্বিতীয়বারের মতো আমাকে নির্বাচিত করেছেন৷
নির্বাচনের পূর্ব প্রতিশ্রুতি সম্পর্কে মেয়র বলেন, এবার নিয়ে পর পর দুইবার মেয়র নির্বাচিত হয়েছি৷ গত সময়ে দায়িত্বে থাকাকালীন দলীয় কোন্দলের কারণে তেমন কোনো উন্নয়ন করতে পারিনি, তবে এবার উন্নয়ন করতে পারবো বলে আশা করছি৷ সর্বপ্রথম শৈলকুপা উপজেলার মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবো৷ পৌরসভা এলাকার রাসত্মা, ব্রিজ, কালভার্ট, জলাবদ্ধতা, বিদ্যুত্‍, ড্রেনেজ ব্যবস্থাসহ অসম্পূর্ণ অন্যান্য কাজ সমাপ্ত করার চেষ্টা করবো৷
নির্বাচনী এলাকার ১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টিতেই আমি প্রথম হয়েছি৷ ২ নম্বর ওয়াডের্র চুতুড়িয়া কেন্দ্রে দ্বিতীয় হয়েছি৷ তাই আমি মনে করি এলাকার বেশিরভাগ ভোটারই আমাকে ভোট দিয়েছেন৷ ফলে সব এলাকার উন্নয়নই অগ্রাধিকার পাবে৷
সংসদ সদস্যদের দায়িত্ব আইন পাশ করা, স্থানীয়দের দায়িত্ব সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধান করা৷ সেই সঙ্গে এলাকার উন্নয়ন করা৷
এলাকায় স্থানীয় ও গুরুত্বপূর্ণ কোনো সমস্যা থাকলে সেটা কি এবং তার সমাধান প্রশ্নে মেয়র কাজী আশরাফুল আজম বলেন, উপজেলা ভিত্তিক যে পৌরসভা হয়েছে তার মধ্যে শৈলকুপা প্রথম শ্রেণির পৌরসভা৷ দীর্ঘদিন উন্নয়ন না হওয়ার কারণে এলাকায় বেশ কিছু সমস্যা রয়ে গেছে৷ আমি চেষ্টা করে যাচ্ছি এলাকার এ সমস্যা সমাধানে সরকারের কাছে থেকে অতিরিক্ত কিছু বরাদ্দ নেওয়ার৷ বরাদ্দ পেলে এ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র কাজী আশরাফুল আজম৷
সদ্য নির্বাচিত মেয়র কাজী আশরাফুল আজম ১৯৪৭ সালে শৈলকুপা শহরের কাজীপাড়ায় জন্মগ্রহণ করেন৷ তার বাবা মৃত বদর উদ্দীন হায়দার, আর মা মৃত আখলিমা বেগম৷ ব্যক্তি জীবনে ৫ সন্তানের জনক তিনি৷ স্ত্রী মোছা. রিজিয়া বেগম গৃহিণী৷ ছেলে কাজী আশরাফুল আজিম সরকারি চাকরি করেন৷ ছোট ছেলে কাজী রফিকুল আশরাফ রাজিব ব্যবসায়ী৷ তিন মেয়ে হচ্ছেন আনোয়ারা বেগম, শাওন আশরাফ শরমী ও শিমুল আশরাফ উর্মী৷
কাজী আশরাফুল আজম জানান, ছোট বেলা থেকে তিনি দল হিসেবে আওয়ামী লীগকে পছন্দ করতেন৷ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন৷ এরপর থেকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত৷ কিছুদিন দলে নিষ্ক্রিয় থাকলেও ১৯৯৩ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুজ্জামানের হাত ধরে পূর্ণরম্নপে আওয়ামী লীগে যোগদান করেন৷ সেসময় বিএনপির নেতাকর্মীর হাতে নির্যাতিত হয়ে দুই বছর এলাকা ছাড়া ছিলেন৷ ১৯৯৬ সালে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান৷ বর্তমানেও তিনি সেই দায়িত্ব পালন করছেন৷
মেয়র হিসেবে চলতি বছরের ২৫ জানুয়ারি শপথ নিয়েছেন কাজী আশরাফুল আজম৷ দায়িত্বভার গ্রহণ করেছেন ১১ ফেব্রুয়ারি৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)