শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
প্রথম পাতা » কৃষি » রাউজানে বোরো ধানের বাম্পার ফলন
প্রথম পাতা » কৃষি » রাউজানে বোরো ধানের বাম্পার ফলন
বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বোরো ধানের বাম্পার ফলন

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মাঠ-জুড়ে কৃষকরা চাষাবাদ করেছেন বোরো ধানের। এই জনপদে যতটুকু চোখ পড়ে শুধু দেখা যায় সোনালি নানা জাতের বোরো ধান আর ধান। এবার রাউজান উপজেলার উত্তর-দক্ষিণে বোরো ধানের বাম্পার ফল হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলনে কৃষকের মুখে মুখে ফুটেছে হাসি। এই উপজেলায় অধিকাংশ জমিতে ধান পেকে গেছে। পাকা ধান গুলো কাটতে শুরু করেছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন জমিতে উৎসব মুখর পরিবেশে ধান কাটা শুরু করেছে এখানকার কৃষকরা। এই জনপদের কৃষকরা জানিয়েছেন, এবার কোন রকম প্রাকৃতিক দুর্যোগ না হলে আমাদের আর কোন ভয় নেই। এদিকে দক্ষিণ রাউজানে প্রবাস ফেরত মোহাম্মদ নেজাম উদ্দিন দুবাই থেকে চলে আসার পর উদ্যোগ নেন চাষাবাদে। তিনি গত দুই হাজার ২১ সালে সখের বসে প্রায় ৯০ কানি জমিতে বোরো ধানের চাষ করে ছিলেন। এবার তিনি প্রায় ৬০ কানির বেশি পরিমাণে জমিতে বোরো ধানের আবাদ করেছেন।
তিনি জানান এবার গতবছরের তুলনায় ব্যাপক ধান হয়েছে। সরেজমিনে দেখা যায়, “নেজাম উদ্দিনের বোরো ধানের ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালি ধান। সেই সাথে চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ। এসব জমি গুলোতে শুধু মাত্রা আমন ধানের আবাদ করা হতো। এরপর এই বিশাল জমিগুলো পতিত জমি হিসেবে থেকে যেতো। কিন্তু কৃষক নেজাম উদ্দিন এসব জমিগুলো তিনি পতিত না রেখে প্রায় দুই বছর ধরে বোরো ধানের আবাদ করে যাচ্ছে।
তিনি আরোও জানান, আমাদের দেশে ধানের ভালো ফলন হয়। আর এই দেশের মানুষের পছন্দের তালিকায় ভাত হচ্ছে প্রধান খাদ্যে। আর ধান এই দেশের জন্য অন্যতম সম্পদ। তাই তিনি উপজেলার পাহাড়তলী ইউনিয়নের উত্তর দেওয়ানপুর ২ নম্বর ওয়ার্ডের বিশাল এই জমিতে বোরো ধানের আবাদ করেছেন। তিনি জানান এই জমিতে দেশী জাতের ধানের সঙ্গে বিদেশি জাতের ধানও আবাদ করা হয়েছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানের কৃষকদের অনুরোধ করেছিলেন পতিত জমি খালি না রেখে চাষাবাদ করার জন্য, এমপির অনুপ্রেরণায় তিনি এই জমিগুলোতে দুই বছর ধরে বোরো ধানের চাষা শুরু করেন।
এ ব্যাপারে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল বলেন, এবার রাউজান উপজেলায় ৪ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। তারমধ্যে হাইব্রিড ১৩৬০ হেক্টর এবং ৩২৯০ হেক্টর উফশী ধানের চাষ করা হয়েছে। এবার ২২০০০ হাজার মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। তিনি জানান এবার সারা রাউজানে বোরা ধানের ফলন ভালো হয়েছে। কিছু কিছু এলায় ধান কাটা শুরু হয়েয়ে বাকি ধান কর্তন শেষ হতে আরও এক মাস সময় লাগবে বলে জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)