বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে দুই মাদক সেবীকে জরিমানা
ঝালকাঠিতে দুই মাদক সেবীকে জরিমানা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি শহরের পূর্ব বিকনা এলাকা থেকে দুই মাদক সেবনকারী কে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। আটককৃত মাদক সেবনকারী পূর্ব বিকনা এলাকার সেলিম গাজীর ছেলে রাকিব গাজী( ২১) ও ফরিদ গাজীর ছেলে তাওহীদ গাজী(২২)
আটককৃত মাদক সেবীদের ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েম সহকারী কমিশনার এর ভ্রাম্যমান আদালতে রাকিব গাজী ও ফরিদ গাজী কে দশ হাজার টাকা অর্থদন্ড ও একদিনের সাজা প্রদান করে ঝালকাঠি জেলা কারাগারে প্রেরণ করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের টিমের অভিযানে গাঁজা সেবন অবস্থায় উক্ত মাদকসেবীদের আটক করা হয়েছে। তিনি আরো বলেন, ঝালকাঠিতে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার