শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ট্রাক-ব্যাটারীচালিত অটোরিকশা সংঘর্ষে নিহত-২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ট্রাক-ব্যাটারীচালিত অটোরিকশা সংঘর্ষে নিহত-২
বুধবার ● ১৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ট্রাক-ব্যাটারীচালিত অটোরিকশা সংঘর্ষে নিহত-২

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটে ট্রাক-ব্যাটারীচালিত অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার ১৪ জুন দুপুর একটার দিকে ফেনী-খাগড়াছড়ি সড়কের করেরহাট ইউনিয়নের গেড়ামারা (ফরেস্ট অফিস) নাহার এগ্রোর সামনে খাড়া পাহাড়ের মোড়ে ফেনী থেকে খাগড়াছড়িগামী পাথর বোঝাই ট্রাক (চট্টমেট্রো-ট-১১-০৯৬৬) ও বিপরীত দিক থেকে আসা ব্যাটারীচালিত অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গেড়ামারা (ফরেস্ট অফিস) বাঘাইয়া খোঁ এলাকার আনোয়ার হোসেনের পুত্র মোঃ রুবেল প্রকাশ বলি ২৮, ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম অলিনগর আমলীঘাট এলাকার নবী সওদাগর বাড়ির আবুল খায়েরের পুত্র মোঃ ইউসুফ (৩৫)। আহতরা হলেন গেড়ামারা ফরেস্ট অফিস এলাকার শহিদুল ইসলামের পুত্র নাজমুল ইসলাম (১৭) ও মৃত নিজাম উদ্দিনের পুত্র মোঃ রুবেল (২৬)।
নিহত রুবেল প্রকাশ বলি করেরহাট টু বারইয়ারহাট সিএনজি অটোরিকশা চালক সমিতির সদস্য ছিলেন।
নিহত অটোরিকশা চালক ইউসুফের ভাই ইসমাইল হোসেন জানান, দুপুর একটার দিকে সড়ক দুর্ঘটনায় আমার বড় ভাই ইউসুফের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি তবে জোরারগঞ্জ থানা পুলিশ লাশ নিয়ে যায়। পরবর্তীতে থানা পুলিশ আমার কাছে তার লাশ হস্তান্তর করে। বাদ মাগরিব তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমার ভাইয়ের ৭ বছর বয়সী একটা পুত্র সন্তান রয়েছে।
আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীম রয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, ট্রাকের চালক পলাতক আছে এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার বাদ আসর ফরেস্ট অফিস বড় কবরস্থানে রুবেল প্রকাশ বলি’র নামাজের জানাজা এবং বাদ মাগরিব পশ্চিম অলিনগর আমলীঘাট জামে মসজিদ প্রাঙ্গণে নিহত ইউসুফের জানাজা শেষে দাফন করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)