শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » জনদুর্ভোগ » জনদূর্ভোগ : সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সড়কের বেহাল দশা
প্রথম পাতা » জনদুর্ভোগ » জনদূর্ভোগ : সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সড়কের বেহাল দশা
বুধবার ● ১৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনদূর্ভোগ : সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সড়কের বেহাল দশা

--- উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অত্যন্ত জনবহুল গ্রামীণ জনপদ, উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ এলাকা আউশকান্দি, দীঘলবাক ইউনিয়ন। উক্ত আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি (হীরাগঞ্জ) বাজার হইতে উত্তর দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অতিক্রম করে প্রায় ৪ কিঃ মিটার পাকা রাস্তা রয়েছে এবং তৎকালীন সময়ে আওয়ামী লীগের সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এই রাস্তাটির পাকা করনের কাজ শুভ উদ্বোধন করায় এলাকাবাসী সাবেক অর্থমন্ত্রীকে সম্মান ও শ্রদ্ধা জানাতে সড়কটিকে কিবরিয়া রোড হিসেবে নাম করণ করেন৷ এদিকে প্রায় ৪ বছর পূর্বে সড়কটির কার্পেটিং উটে গেলে এলজিইডির মাধ্যমে নামে মাত্র লক্ষ লক্ষ টাকা ব্যয়করে সংস্কার কাজ করেন সংশ্লিষ্ট ঠিকাধারী প্রতিষ্ঠান৷
এতে কিছু দিন যেতে না যেতেই আবারো কার্পেটিং উঠে গিয়ে যেন রাস্তাটি যেই সেই হয়ে বেহাল অবস্থায় পরিণত হয়৷
এই রাস্তার বেহাল দশার কারনে চরম ভোগান্তিতে পড়েছেন আউশকান্দি ইউনিয়ন ও দীঘলবাক ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা৷ বেশ কয়েক বছর ধরে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হওয়ায় অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে সাধারণ মানুষের, দেখা দেয় চরম দূর্ভোগ । গাড়িচালক, পথচারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে কয়েকবার রাস্তা সংস্কারের কাজ করছে অনেক বছর ধরে। কিন্তু এবার সেই উপায়ও ও এতটাকা ব্যক্তি উদ্যোগে খরছ করার ক্ষমতাও নেই কারো।
তার উপর ঘন বৃষ্টিতে পুরো সড়কে ভাঙ্গায় গভীর গর্তের সৃস্টি হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শুধু গাড়ি চালক নয়,পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে উঠছে এ রাস্তাটি ।
এলাকার দেওতৈল, দরবেশ পুর, রঘু দাউদপুর,দাউদপুর, বোয়ালজুর,কারখানা ও বহরমপুর গ্রাম সহ উক্ত এলাকার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করেন।অনেক মানুষের জীবিকা নির্ভর করে এ রাস্তার উপর।
কিন্তু রাস্তার এ বেহাল দশায় হবিগঞ্জ জেলা ও উপজেলার সাথে সড়কপথে যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

বিশেষ করে স্কুল, কলেজ,মাদরাসায় পড়ুয়া কোমলমতি ছাত্র/ছাত্রী ও রোগীদের যাতায়াতে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা৷

সি,এনজি,অটোরিকশা চালক আল আমীন বলেন, রাস্তায় গাড়ি চালাইয়া আর খাইতে পারমুনা মনে হয়।অন্য কাম খোঁজতে হইবো।নাইলে না খাইয়া মরমু,কারন এ রাস্তায় গাড়ি লইয়া নামলে বাড়ি ফিরতে পারমু কিনা তারও গ্যারান্টি নাই।
স্থানীয় বাসিন্দা তকবির মিয়া বলেন,
জানিনা ঠিক কতদিন আমাদের মতো মানুষদের এ ভোগান্তি আরো সহ্য করতে হবে।

এ বিষয়ে এলজি ইডির উপজেলা প্রকৌশলী ছাব্বির আহমেদ এর সাথে এলাকাবাসী একাধিকবার যোগাযোগ করলেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেই, নিচ্ছি বলে অনেক খামখেয়ালিপনা করছেন বলেও এলাকাসী অভিযোগ করেন৷

এ বিষয়ে উপজেলা এল,জি ইডি’র প্রকৌশলী ছাব্বির আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি আমাদের অফিসের লোক পাঠাবো এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷

এদিকে এলাকাবাসী অনেকেই এ রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন আজ পৃথিবীতে কিবরিয়া সাহেব নেই বলে রাস্তাটির জন্য আমরা এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ এই রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধি কারো কোনো মাথা ব্যথা নেই৷ এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী৷





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)