বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » স্ত্রী তালাক দেয়াতে অভিমানে স্বামীর আত্মহত্যা
স্ত্রী তালাক দেয়াতে অভিমানে স্বামীর আত্মহত্যা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে স্ত্রীর দেওয়া তালাক বাতিল করে সংসারে ফিরে আসার অনুরোধ না রাখায় ইমরান মিয়া (৩২) নামের এক যুবক বিষ পানে আত্নহত্যা করেছে।
সোমবার ১৩ জুন বিকেলে ঘোড়াঘাট পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের লালমাটি এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইমরান মৃত আজিজার রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইমরান মিয়া পরিবারের অমতে একই এলাকার রিনা বেগম নামের এক মেয়েকে গত ৮ বছর পূর্বে বিয়ে করে আলাদা ঘর-সংসার করতে থাকে। সাংসারিক জীবনে তাদের মধ্যে বনি-বনা না হওয়ায় রিনা বেগম গত ১ মাস পূর্বে তার স্বামীকে তালাক প্রদান করে। গত সোমবার বিষয়টি নিয়ে এক শালিস বৈঠক হয়। বৈঠকে রিনা বেগম স্বামীর সংসার করবে না বলে জানিয়ে দিলে ইমরান মিয়া মনের ক্ষোভে লোকজনের অগোচরে কীটনাশক বিষ পান করে বমি করাসহ ছটফট ও চিৎকার করতে থাকে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে জানতে পারে সে কীটনাশক বিষ পান করেছে। উপস্থিত লোকজন ভ্যান যোগে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় অনুমান রাত ৮ টায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতেই লাশ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।





বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার