শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » হিল উইমেন্স ফেডারেশন পুনর্গঠিত : নীতি সভাপতি ও রিতা সম্পাদক
প্রথম পাতা » খাগড়াছড়ি » হিল উইমেন্স ফেডারেশন পুনর্গঠিত : নীতি সভাপতি ও রিতা সম্পাদক
শনিবার ● ২৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিল উইমেন্স ফেডারেশন পুনর্গঠিত : নীতি সভাপতি ও রিতা সম্পাদক

--- গত ২০ জুন ২০২২ খাগড়াছড়িতে আহুত এক বিশেষ সম্মেলনে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে নীতি চাকমাকে সভাপতি ও রিতা চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সভায় সংগঠনের বিদায়ী সভাপতি নিরূপা চাকমা হিল উইমেন্স ফেডারেশনের দীর্ঘ সংগ্রামী ঐতিহ্যের কথা স্মরণ করে নিজের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
নিরূপা চাকমা বলেন,পার্বত্য চট্টগ্রামে হিল উইমেন্স ফেডারেশন একটি অন্যতম লড়াকু নারী সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংগঠনে কাজ করতে গিয়ে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নারীরা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। ফিলিস্তিন সংহতি দিবসে সেনাবাহিনী মিছিলে হামলা করে পরে মিথ্যা মামলা দিয়ে নারী নেত্রীদের জেলে দেয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অগ্রসর নারী আন্দোলন বাধাগ্রস্ত করতে রাষ্ট্রীয় বাহিনী সৃষ্ট মুখোশ বাহিনী কর্তৃক দুই নারী নেত্রীকে অপহরণ করা হয়েছিল। পাহাড় সমতলে প্রবল প্রতিবাদের মুখে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। শত বাধা বিপত্তি সত্ত্বেও হিল উইমেন্স ফেডারেশন জাতিগত নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শাসকগোষ্ঠী যতই ষড়যন্ত্র করুক না কেন এই আন্দোলন কোনদিন ভুন্ডুল করে দিতে পারবে না।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে নিরূপা চাকমা বলেন, শাসকগোষ্ঠির জাতিগত নিপীড়নের পরিকল্পনাকে ভেস্তে দিতে নারী সমাজকে ঐক্যবদ্ধ ও দ্বিগুন শক্তি নিয়ে আন্দোলনে এগিয়ে আসতে হবে। প্রতিটি এলাকায় নারী সংগঠন ও নারী নেতৃত্ব গড়ে তুলতে হবে।
তিনি নারী সমাজকে পূর্ণস্বায়ত্বশাসনের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।
দেশীয় ও পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির সকল দিক পর্যালোচনা করে সংগঠনের নিজস্ব বাস্তবতার আলোকে কমিটি পুনর্গঠন অত্যাবশ্যক হয়ে পড়েছে বলে উপস্থিত প্রতিনিধিগণ সবাই একমত হলে নীতি চাকমাকে সভাপতি ও রিতা চাকমাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় পুনর্গঠন কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন রেশমি মারমা, রূপসি চাকমা, দয়া চাকমা, এ্ন্টি চাকমা, জেসি চাকমা, রিপনা চাকমা ও ইশা চাকমা। করতালির মাধ্যমে উপস্থিত অতিথি ও সংগঠনের কর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানান। পরবর্তী কাউন্সিল অধিবেশন আহুত না হওয়া পর্যন্ত এটি কেন্দ্রীয় কমিটি হিসেবে সংগঠনের কার্যক্রম সম্পাদন করবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সাবেক সভাপতি বিপুল চাকমা।
সভার শুরুতে পার্বত্য চট্টগ্রাম অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ করা যেতে পারে, করোনা পরিস্থিতির সময়ে সাংগঠনিক কাজে ধারাবাহিকতা লঙ্ঘিত হলেও হিল উইমেন্স ফেডারেশন অন্যদের মতো নিষ্ক্রিয় ছিল না। পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন ও জনগণের ওপর পরিচালিত দমন-পীড়নের বিরুদ্ধে সরব ছিল।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)