শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ বছরে ৩৮টি বিপন্ন প্রজাতির ডলফিন মরা গেছে হালদায়
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ বছরে ৩৮টি বিপন্ন প্রজাতির ডলফিন মরা গেছে হালদায়
শুক্রবার ● ২২ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ বছরে ৩৮টি বিপন্ন প্রজাতির ডলফিন মরা গেছে হালদায়

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: উপমহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এক সপ্তাহের মধ্যে মরে ভেসে উঠেছে তিনটি গাঙ্গেয় ডলফিন।গতকাল বৃহস্পতিবার ২১ জুলাই সকালে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমেরঘাট এলাকায় একদিনেরও কম সময়ের ব্যবধানে আরও একটি মৃত ডলফিন ভেসে উঠে। ডলফিনটি প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের এবং এর ওজন ৬০ কেজি। এর আগে গত বুধবার (২০ জুলাই) বিকেলে আজিমের ঘাট এলাকায় একটি, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরায় হালদা সংযুক্ত খালে একটি মৃত ডলফিন ভেসে উঠে। গত ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৩৮টি ডলফিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নদী বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘এক সপ্তাহে তিনটি ডলফিনের মৃত্যু কখনো স্বাভাবিক মৃত্যু হতে পারেনা। বৃহস্পতিবার উদ্ধার হওয়া মৃত ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ জানা যায়নি। গত বুধবার উদ্ধার করা ডলফিনটি মৎস্য শিকারিদের জালে আটকা পড়ায় হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ২০১৭ সালের আগে হালদায় ডলফিন মৃত্যু ঘটেনি, গত ৫ বছরে এ পর্যন্ত ৩৮টি অতি বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন মরা গেছে হালদায়।’
রাউজানে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে মাথাগোজার ঠাঁই হলো আরও ৫৪টি ভূমিহীন পরিবার
রাউজান :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাউজানে পাকা ঘর পেয়েছেন ভূমিহীন আরও ৫৪টি পরিবার। বৃহস্পতিবার (২১-জুলাই) সকালে গণভবন থেকে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর রাউজানের ৫৪টি পরিবারের মাঝে ঘরের চাবি, দলিল ও খতিয়ান হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার প্রদান করা ৫৪টি সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাকা ঘর পেয়েছেন ৫৯৮ টি পরিবার। এছাড়া রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ৫০টি, উপজেলা চেয়ারম্যান ১টি, অফিসার্সক্লাব ১টি, পল্লী বিদ্যুত সমিতি ১টি, রাউজান থানা ১টি সহ বেসরকারিভাবে ঘর পেয়েছেন ৫৪টি পরিবার। সরকারি-বেসরকারিভাবে রাউজানে মোট ঘর প্রদান করা হয়েছে ৬৫২ টি পরিবারকে। এ উপলক্ষে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, ওসি তদন্ত কায়সার হামিদসহ প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)