শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে পরিকল্পনা গ্রহণ
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে পরিকল্পনা গ্রহণ
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে পরিকল্পনা গ্রহণ

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সরকারি নির্দেশনা অনুসরণে বিদ্যুতের ব্যবহার ২৫% এবং গাড়ির জ্বালানি খরচ ২০% হ্রাসসহ অন্যান্য নির্দেশনাসমূহ বাস্তবায়নে বিদ্যুৎ ও জ্বালানি খরচ সাশ্রয় করার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত ২৫ জুলাই ২০২২ বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান ও হল প্রভোস্টগণের সমন্বয়ে এক সভায় এসব পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রম তদারকি করার জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গৃহীত পদক্ষেপসমূহ :
১. সকল ক্লাসরুম ও ল্যাবের লাইট, ফ্যান ও এসিসমূহ ক্লাস শেষ হওয়ার পরপর বন্ধ রাখার বিষয়ে স্ব-স্ব বিভাগীয় প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিশ্চিত করবেন।
২. সকল ভবন ও অফিসসমূহের লাইট, ফ্যান ও এসিসমূহ অফিস সময়ের পরে বন্ধ রাখার বিষয়ে স্ব-স্ব বিভাগীয় প্রধান ও অফিস/শাখা প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিশ্চিত করবেন।
৩. বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ-নিজ অফিস কক্ষে বিদ্যুৎ ব্যবহারে যথাসম্ভব সাশ্রয়ী হবেন।
৪. ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত গার্ডেন লাইটসমূহ সপ্তাহে একদিন চালু থাকবে। তবে নিরাপত্তা লাইটসমূহ ও স্ট্রিট লাইটসমূহ প্রতিদিন ফজরের নামাজের পরপরই বন্ধ রাখা হবে।
৫. ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৭.০০ ঘটিকার মধ্যেই সম্পন্ন করতে হবে।
৬. ক্যাম্পাসে সকল ধরনের আলোকসজ্জা বন্ধ থাকবে।
৭. ১২তলা ভবনের দুটি লিফ্টের মধ্যে একটি এবং ভিসি অফিসের লিফট বন্ধ থাকবে।
৮. নতুন করে সব ধরনের এসি সংযোগ বন্ধ থাকবে এবং বিদ্যমান এসি’র তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে।
৯. বিভিন্ন বিভাগ, অফিস ও হলসমূহের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সচেতনতামূলক প্রচারপত্র সাঁটানো হবে।
১০. বাসা বাড়িতে যথাসম্ভব বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

জ্বালানি সাশ্রয়ের জন্য গৃহীত পদক্ষেপসমূহ :
১. স্টাফ ওয়েলফেয়ারের শনিবার সকালের বাস ট্রিপ বন্ধ থাকবে। সেক্ষেত্রে বিকালের বাস ট্রিপটি বেলা ২.৩০ ঘটিকায় ক্যাম্পাস থেকে শহরে যাবে এবং শহর থেকে রাত ৮.৩০ টায় ক্যাম্পাসে ফিরে আসবে। যা অবিলম্বে কার্যকর হবে।
২. প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার সকল ধরনের ব্যক্তিগত রিকুইজিশন বন্ধ থাকবে। যা অবিলম্বে কার্যকর হবে।
৩. জেনারেটরের ব্যবহার সীমিত রাখতে হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)