শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » আসামীদের গ্রেপ্তার না করে, দহরম-মহরম করছে পুলিশ : নিহতের মায়ের অভিযোগ
প্রথম পাতা » সকল বিভাগ » আসামীদের গ্রেপ্তার না করে, দহরম-মহরম করছে পুলিশ : নিহতের মায়ের অভিযোগ
মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসামীদের গ্রেপ্তার না করে, দহরম-মহরম করছে পুলিশ : নিহতের মায়ের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা আবদুল বাছিত হত্যা মামলার ২ জন আসামীকে গ্রেপ্তার করলেও বাকী আসামীদের গ্রেপ্তার না করে, আসামীদের সাথে থানা পুলিশ দহরম-মহরম করছে বলে অভিযোগ উঠেছে। ফলে গ্রেপ্তার না হওয়া আসামীরা হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি চলছে আসামীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার পায়তারা। আর ওই অভিযোগের তীর মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই রুমেন আহমদের বিরুদ্ধে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে নিহত বাছিতের পরিবার এবং উপজেলা কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে মামলা থেকে ওই তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন এবং অন্য কোনো সংস্থা দ্বারা মামলার সুষ্ঠ তদন্ত সম্পন্ন ও চার্জশিট প্রদানের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে ঘটনার বিস্তারিত তুলে ধরে নিহত ছাত্রলীগ নেতা আব্দুল বাছিতের মা আনোয়ারা খাতুন বলেন, আইনের সরণাপন্ন হয়ে ছিলাম সঠিক বিচার পাওয়ার জন্য, কিন্তু এখন আমরা আইনের কাছে বিচার পাচ্ছি না। পুলিশ মামলার ২ জন আসামীকে গ্রেপ্তার করলেও বাকীদের গ্রেপ্তার না করে তাদের (আসামী) সাথে আতাত করে তাদেরকে চার্জশিট থেকে বাদ দেওয়ার পায়তারা করছে।

গ্রেপ্তারকৃতরাও জামিন পেলে আমাদেরকে (পরিবারের সদস্য) হত্যা করে ফেলবে বলেও হুমকি দিচ্ছে। এক ছেলেকে হারিয়ে আমি এখন এমনিতেই জীবন্ত লাশ। আর আইনের কাছে বিচার না ফেলেতো পুরো লাশ হওয়া ছাড়া আর কিছুই থাকবে না।

সংবাদ সম্মেলন আয়োজকদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্বনাথের চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা আবদুল বাছিত খুনের ঘটনায় এতদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সব আসামীকে গ্রেপ্তার করা হয়নি। বিএনপি-জামাতের দোষর, চিহ্নিত সন্ত্রাসী ওই আসামীগণ ধনে-জনে বলিয়ান।

প্রধান আসামী সুমন মিয়ার ভাই হিরন মিয়া ও লিটন সৌদি আরবে, শিপন যুক্তরাজ্যে, লিপন ফ্রান্সে এবং অপর আসামী ফারুকের ভাই মারুফ ও আসামী সামাদ-কাইয়ুমের ভাই আকিব কাতারে থাকায় তারা টাকার জোরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই রুমেন আহমদকে প্রভাবিত করে ফেলেছে।
পলাতক আসামীদের সাথে এসআই রুমেনের রীতিমত দহরম-মহরম চলছে। বিশ্বনাথ বাজার ও টেংরা বাজারে তিনি (রুমেন) আসামীদের সাথে একত্রে চলাফেরা করেন। তিনি এখনও পর্যন্ত মামলার বাদী ও স্বাক্ষীগণকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেননি।

আসামীগণকে মামলা হতে বাদ দিয়ে মনগড়া প্রতিবেদন দাখিল করার প্রস্তুতি নিয়েছেন। মামলায় মিথ্যা আসামী দেওয়া হয়েছে উল্লেখ করে বাদীকে তিনি হুমকিও দিয়েছেন।
শুধু তাই নয়, মামলার তদন্তকারী কর্মকর্তা রুমেনের সাথে দহরম-মহরম থাকায় মামলার আসামী সামাদ মিয়া, কাইয়ুম মিয়া, আহাদ মিয়া প্রতি রাতেই ১২টা-১টার দিকে দিকে বাড়িতে ফিরে নিজেদের ঘরেই রাত্রিযাপন করছে।

পাশাপাশি, মামলার চার্জশীট থেকে তাদের নাম বাদ পড়বে-এমন দম্ভ দেখিয়ে ওই আসামীরা প্রকাশ্যেই মামলার বাদী ও নিহত ছাত্রলীগ নেতা বাছিতের বড় ভাই শাহীন মিয়াকে হুমকি দিয়ে আসছে যে, কেনো মামলায় তাদেরকে আসামী করা হয়েছে, সে জন্যে তাকে তারা উচিত শিক্ষা দেবে।’

লিখিত বক্তব্যে সুস্পষ্ট দাবি জানানো হয়, চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা বাছিত খুনের ঘটনা সঠিক তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা রুমেন আহমদকে পরিবর্তন করা, অন্য কোনো সংস্থার দ্বারা তদন্ত কাজ করা, মামলার বাকী ৩ আসামীকে দ্রæত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সব আসামীর নাম চার্জশীটে অন্তর্ভূক্ত করা। এর ব্যত্যয় হলে দাবি আদায়ে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামলার বাদী ও নিহত ছাত্রলীগ নেতা আব্দুল বাছিতের বড় ভাই শাহীন মিয়া, বড় বোন রোজিনা বেগম, সুজিনা বেগম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নজরুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, শিপন আহমেদ, কয়েস আহমেদ, সামি, জীবান, জুয়েল আহমেদ, সাইদুল ইসলাম প্রমুখ।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিশ্বনাথ থানার এসআই রুমেন আহমদ তার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। থানার অফিসার্স ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সঠিক তদন্তের মাধ্যমেই অভিযাগপত্রটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা (টিলাপাড়া) গ্রামের মৃত আপ্তার মিয়ার পুত্র এবং উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আবদুল বাছিত। এ ঘটনায় একই গ্রামের টেংরা (টিলাপাড়া) গ্রামের মৃত নামর মিয়ার পুত্র সুমন মিয়া, তোরন মিয়ার পুত্র ফারুক মিয়া, মৃত তছলিম মিয়ার পুত্র সামাদ মিয়া, কাইয়ুম মিয়া, টেংরার (বড় মসজিদের উত্তরের) মৃত আবদুল ছত্তারের পুত্র আহাদ মিয়া ও অজ্ঞাতনামা ১ জনকে (পিকআপ চালক) আসামী করে ১৭ এপ্রিল রাতে বিশ্বনাথ থানায় মামলা করেন নিহতের বড় ভাই শাহীন মিয়া।





সকল বিভাগ এর আরও খবর

মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

আর্কাইভ