শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » অস্ত্র-মাদক নিয়ে শৈলকুপায় নৌকার প্রার্থীর ছেলেসহ আটক
প্রথম পাতা » খুলনা বিভাগ » অস্ত্র-মাদক নিয়ে শৈলকুপায় নৌকার প্রার্থীর ছেলেসহ আটক
মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ত্র-মাদক নিয়ে শৈলকুপায় নৌকার প্রার্থীর ছেলেসহ আটক

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকার প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদের ছেলে হাসিব আহম্মেদসহ ১০ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গতকাল শনিবার সন্ধা ৭টার দিকে শহরের কুমার নদের ব্রীজের কাছ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, সেভেন গিয়ার, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটকের পর তাদের থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, নৌকা মার্কার প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদের ছেলে হাসিব আহমেদ, তার বন্ধু ফোরকান রহমান, মোজাহিদ হোসেন, ইনসানুল ইসলাম, মুসা, আশরাফ হোসেন, ইমন, মাসুমবিল্লাহ, রুমান ও আজগর আলী। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, রোববার শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। আইনশৃংখলা স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শৈলকুপা শহরের কুমার নদের পুরাতন ব্রীজের কাছে গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর এক পর্যায়ে কালো রঙের একটি মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাইক্রোবাসটি তল্লাশী করে দশ যুবককে আটক ও গাড়ি থেকে ১শ’ গ্রাম গাজা, একটি সেভেন গিয়ার, ৩টি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ী, দুটি স্টিলের চাইনিজ লাঠি উদ্ধার করা হয়। ভ্রাম্যমান টহলদলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুন্নবী জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে শৈলকুপা থানায় মামলা হবে।

ঝিনাইদহে পৃথক ঘটনায় নিহত দুই
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় লিপি (৩১) নামে এক নারীর নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। লিপি মাগুরার পাকা গ্রামের জুবায়ের হোসেনের স্ত্রী। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিজ বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঝিনাইদহ যাচ্ছিলেন জুবায়ের। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তার স্ত্রী লিপি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শৈলকুপায় ডোবার পানিতে ডুবে রিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার ধাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশি জাহিদ জোয়ার্দার জানায়, শিশুটি সকালে বাড়িতে খেলা করছিল। শিশুটিকে তার মা দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় শিশুটিকে পানিতে ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহেশপুরে বিদেশী পিস্তল ও ফেন্সিডিলসহ ২ জন আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুশা এলাকা থেকে বিদেশী পিস্তল ও ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার রাতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তদের আটক করা হয়। আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানার রামনগর গ্রামের মহাম্মৎ আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩) ও বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮)। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শরিফুল আহসান জানায়, যশোর থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে এমন খবরে অভিযান জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় তারা। সেসময় তল্লাসী করে মিলন হোসেন ও ফরহাদ হোসেন নামের ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল ও ৬০ বোতল ফেন্সিডিল। জব্দ করা হয় মোটর সাইকেল ও নগদ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)