শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে করাতকল সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে করাতকল সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন
মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে করাতকল সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমকি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র ৮ম কার্যকরী পরিষদের দ্বিতীয়বারের মতো দায়িত্বভার ও শপথ গ্রহণ এবং একই সাথে সমিতির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৯টায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমকি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র প্রধান উপদেষ্টা ও সাবেক রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র এবং বর্তমান ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন।

এসময় রাঙামাটি জেলা সমবায় অফিসার কেপায়েত উল্লাহ, সদর উপজেলা সমবায় অফিসার আশীষ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে নির্বাচন ও দায়িত্বভার গ্রহণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা, নব-নির্বাচিত কমিটির সকলকে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং শ্রমিকদের উন্নয়নে সর্বদা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমকি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র নব-নির্বাচিত সভাপতি মো.মমতাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মহিউদ্দীন পেয়ারু, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আব্দুল শুক্কুরসহ সমিতির নব নির্বাচিত সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত শক্রবার রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র ৮ম কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে পুনরায় মো. মমতাজ মিয়া (ছাতা) এবং সাধারন সম্পাদক পদে রবিন বিশ্বাস (আনারস) নির্বাচিত হয়েছেন। তারই প্রেক্ষিতে সোমবার রাতে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)