শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহের ১০ বীরাঙ্গনাদের ‘নারীপক্ষ’র অনুদান
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহের ১০ বীরাঙ্গনাদের ‘নারীপক্ষ’র অনুদান
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহের ১০ বীরাঙ্গনাদের ‘নারীপক্ষ’র অনুদান

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া এই তিন উপজেলার ১০ বীরমাতা বীরাঙ্গনা পেলো বন্যা পরবর্তী ৮০ হাজার টাকার অনুদান। নারীপক্ষ নামে ঢাকার একটি বেসরকারী সংগঠন এই বীরাঙ্গনা প্রতিজনকে ৮ হাজার টাকা করে ১০ জনকে মোট ৮০ হাজার টাকার অনুদান প্রদান করেছে।

নারীপক্ষ নামের সংগঠনের পক্ষ থেকে সোমবার ও মঙ্গলবার ফুলপুরে ১০ বীরমাতা বীরাঙ্গনার হাতে বন্যা পরর্বতী অনুদানের এই টাকা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয় নিয়ে কাজ করা স্থানীয় গবেষক সাংবাদিক এটিএম রবিউল করিম রবি।

অনুদানপ্রাপ্ত বীরমাতা বীরাঙ্গনারা হলেন, ফুলপুর উপজেলার বাসিন্দা সুরবালা রাণী , শহর বানু , সুফিয়া খাতুন , হালিমা খাতুন ও ময়মনা খাতুন , ধোবাউড়া উপজেলার বাসিন্দা জেলেকা খাতুন, সখিনা খাতুন (ধোবাউড়া) ও আমেনা খাতুন ,হালুয়াঘাট উপজেলার বাসিন্দা পয়রবী খাতুন এবং রুমেছা খাতুন দুঃখু। অনুদানপ্রাপ্তদের মাঝে ৩ জন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এবং ৭ জন এখনো সরকারি স্বীকৃতি পায়নি।

সরকারি স্বীকৃতি না পাওয়া ৭ জন বলেন, সরকারি স্বীকৃতি না হওক বেসরকারি হয়েছে। তাতে তাঁরা আশার বীজ বপন করতে পারছেন।

এই ৭ জন বীরাঙ্গনা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, ‘যে দেশের জন্য আমরা আমাদের নারী জীবনের অমূল্য সম্পদ হারিয়েছি, সে দেশ আমাদের হারানোর স্বীকৃতিটা অন্তত দিক। আমাদের ভাতা ও অনুদানের চেয়ে স্বীকৃতিটা প্রয়োজন বেশি। কারণ পাক-হানাদার বাহিনীর অপকর্মের শিকার হয়ে আমরা এখন সামাজিক, মানসিক ও স্বাস্থ্যগত ভাবে বিপর্যস্ত অবস্থায় জীবন যাপন করছি। স্বাধীনতার এতো বছর পরও পাক হানাদারদের পেতাত্মাদের মানষিক নির্যাতন থেকে মুক্তি পাইনি। যার জন্য সব সময় চরম মানসিক চাপে থাকতে হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয় নিয়ে কাজ করা স্থানীয় গবেষক সাংবাদিক এটিএম রবিউল করিম রবি জানান, ‘সরকারি স্বীকৃতি না পাওয়া ৭ বীরমাতা বীরাঙ্গনাকে নারীপক্ষ প্রতিমাসে ৩ হাজার টাকা করে ভাতা দিয়ে যাচ্ছে। সেই সাথে তাদের চিকিৎসা খরচও বহন করছে।আর ধোবাউড়া উপজেলার বীরমাতা বীরাঙ্গনা জেলেখা খাতুনকে ঢাকায় উন্নতমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। যার সমস্ত ব্যয় বহন করছে নারীপক্ষ।

তিনি আরও জানান, ১০ জন বীরাঙ্গনাদেরকে অনুদান দেওয়ায় ফুলপুর সাংবাদিক সমিতি বেসরকারী সংগঠন নারীপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানায়। সেইসাথে দেশের সকল বীরমাতা বীরাঙ্গনাদেরকে খুঁজে বের করে সরকার অতিসত্বর গেজেটভূক্ত করে, তাঁদের সম্মানিত করক এমন আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।





আর্কাইভ