শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » শোকাবহ আগস্ট উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » শোকাবহ আগস্ট উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন চুয়েট ভিসি
সোমবার ● ১৫ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন চুয়েট ভিসি

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন করেছেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নতুন ভবনের তৃতীয় তলায় “বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা কর্ণার”-এ উক্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
১৪ আগস্ট রবিবার সকাল ১১টায় তিনি উক্ত প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, লাইব্রেরিয়ান মো. আব্দুল খালেক সরকার, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ও সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান, ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ নাসিরুজ্জামান, উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ এমরানুল হক, সহকারী পরিচালক (তথ্য ও প্রকাশনা) মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাসের উপর আলোকচিত্র, ১৫ আগস্টের ঘটনার তথ্যচিত্র এবং এ সংক্রান্ত ২৯টি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরিতে উন্মুক্ত থাকবে।

চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এ সময় এ সময় শোকাবহ আগস্টে জাতির পিতাসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু একটি দর্শন, বঙ্গবন্ধু একটি সংগ্রামের ইতিহাস। ১৫ই আগস্টের ন্যাক্কারজনক ঘটনা বাঙালির জন্য জঘন্যতম কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধুর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস ও শোকাবহ আগস্টের ভয়াবহতা সর্ম্পকে আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে। সে লক্ষ্যেই আমরা বঙ্গবন্ধুকে নিয়ে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি।”

চুয়েটের ইউআরপি বিভাগের ‘১৬ ব্যাচের ফেয়ারওয়েল সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ‘১৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ই আগস্ট রবিবার বিকাল ৩ টায় ইউআরপি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘১৬ ব্যাচের কোর্স কোর্ডিনেটর ও সহকারী অধ্যাপক সৌরভ দাশ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন তানভীর মাহমুদ ও সম্রাট চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয় সম্মানা স্মারক তুলে দেন। এছাড়াও বিভাগের বিদেশে উচ্চশিক্ষার্থে গমনকারী ৪জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)