শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » শিশু রুহানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
প্রথম পাতা » নওগাঁ » শিশু রুহানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু রুহানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: শৈশবের দুরন্তপনায় মেতে থাকার পরিবর্তে দিন দিন ঝরা ফুলের মতো নুইয়ে পড়ছে শিশু রুহান। মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে রাফিউল ইসলাম রুহান বেদনার্ত চোখে বাঁচার আকুতি জানাচ্ছে। সন্তানকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন রুহানের বাবা ও মা।

আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামের জয়নুল সরদার ও রোজিনা বিবি দম্পতির দ্বিতীয় সন্তান রাফিউল ইসলাম রুহান (৫)। সহায় সম্বল হারিয়ে বর্তমানে তারা তাদের গ্রামের কুঁড়ে বাড়িতে থাকেন। জীবিকার তাগিদে রুহানের বাবা জয়নুল ভাড়া অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। মা রোজিনা বিবি মাঠে ও মানুষের বাড়িতে কাজ করে স্বামীকে সহযোগিতা করেন।

এ বিষয়ে রুহানের মা রোজিনা বিবির সাথে কথা বললে তিনি জানান, প্রথম সন্তান হবার ৮/৯ বছর পর অভাবের সংসারে দ্বিতীয় সন্তান রুহান জন্মনিলে কিছুটা স্বচ্ছলতার মুখ দেখতে শুরু করি। যখন রুহানের বয়স ৩/৪ মাস তখন সে বুকের দুধ খেতে পারেনা শুধু কাঁদে। এভাবে দিন দিন সমস্যা বাড়তে থাকলে রাজশাহী শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এবি সিদ্দিকিকে দেখাই। সেখানে পরীক্ষা করে বাচ্চার হার্টে ফুটো এবং একটি ভাল্ব নষ্ট ধরা হরে। সেখানকার চিকিৎসায় বাচ্চা সুস্থ নাহলে ঢাকা হৃদরোগ হাসপাতালে ডাক্তার দেখাই। তারপর ঢাকা আগারগাঁ শিশু হাসপাতালে ভর্তি করে সেখানে ১৮ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়। তখন সেখানকার ডাক্তার ভারতে দেবিশেঠিকে দেখাতে বললে ২০১৮ সালের জুলাই মাসে ভারতে যাই। পরীক্ষা-নিরিক্ষা শেষে ডাক্তার দেবিশেঠি ৩ বছরের চিকিৎসা দিয়ে আবার সেখানে যেতে বলেন। ৩ বছর পেরিয়ে ৪ বছর চললেও টাকার অভাবে ভারতে যেতে পারছেননা বলে জানান তিনি।

রুহানের বাবা জয়নুল জানান, ডাক্তার দেবিশেঠি জানিয়েছিলেন পরবর্তীতে আসলে রুহানকে অপারেশন করাবেন। আর অপারেশন করাতে ৫/৬ লাখ টাকার প্রয়োজন হতে পারে। কিন্তু আমার একার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সারাক্ষন মনে হয় যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে কলিজার টুকরা রুহান। তাই ছেলের চিকিৎসার জন্য দেশের বিত্তবান, হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়ে হাত বাড়িয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, রুহানের বাবার মুখে তার অসুস্থতার কথা শুনে-জেনে সমাজসেবা অফিসের মাধ্যমে সহায়তার পাশাপাশি ব্যাক্তিগতভাবেও সহায়তা করেছি। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য-সেই অর্থে রুহানকে বাঁচাতে হবে। সামর্থ অনুযায়ী সকলের এখুনি এগিয়ে আসা প্রয়োজন। তা না হলে সত্যিই একটা সম্ভাবনা চিরতরে হারিয়ে যাবে।
সাহায্য পাঠাতে রুহানের বাবা জয়নুল সরদার বিকাশ নম্বর ০১৭৪১-১৩৭৮০৪, সোনালী ব্যাংক লিঃ আত্রাই শাখা, নওগাঁ অ্যাকাউন্ট নম্বর ৪৮০৩৩০১০১৭৮৪২।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)