সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » তানজিলা হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকী
তানজিলা হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকী

আটঘরিয়া প্রতিনিধি ::পাবনার আটঘরিয়া উপজেলায় কিশোরী গৃহবধু তানজিলা খাতুন সখিকে (১৬) শারিরিক নির্যাতনে হত্যা করার পর দায়েরকৃত মামলা তুলেনিতে বাদীকে বিভিন্ন ভাবে হুমকী প্রদান করছেন আসামী পক্ষ ৷ উক্ত ঘটনায় নিহতের পরিবার ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা ক্ষীন হয়ে যাচ্ছে ৷ মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের ইমারত আলী বিশ্বাসের মেয়ে তানজিলা খাতুন সখির গত প্রায় ৪ মাস আগে প্রেমকরে বিয়ে হয় একই গ্রামের রবিউল ইসলামের ছেলে লিটন হোসেন (২০) এর সাথে ৷ বিয়ের পর থেকে লিটন ও তার পরিবার তানজিলা খাতুন সখির কাছে যৌতুক দাবী করে শারিরিক ও মানুষিক নির্যাতন করতে থাকে ৷ এর এক পর্যায়ে গত ৩০ অক্টোবর বুধবার দিনগত রাত আনুমানিক ৮টার দিকে শারিরিক নির্যাতনের পর শ্বাসরুদ্ধকরে হত্যা করে ৷ নিহতের পিতা ইমারত আলী বিশ্বাস বাদী হয়ে ১ অক্টোবর/১৫ তারিখে আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে ৷ মামলার পর থেকেই আসামী পৰের সন্ত্রাসী বাহিনী উক্ত গ্রামের আব্দুল কাদের ও গোলজার হোসেন গং বাদীকে মামলা তুলে নিতে এবং এলাকায় যেন পুলিশ না আসে তার জন্য হুমকী-ধামকী প্রদান করে আসছে বলে অভিযোগ করেছেন ৷ মামলার তদন্ত কর্মকর্তা এস আই শিশির কুমার কর্মকার জানান, তদন্তে প্রাথমিক ভাবে শরিরে আঘাতের চিহ্ন পাওয়া গেলেও এখনও সম্পুর্ণ ধারনা পাওয়া যায়নি ৷ ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যা কি না জানা যাবে ৷ তিনি আরও জানান, ঘটনারপর থেকে আসামীরা পলাতক রয়েছে ৷ আপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় রাত : ১০.৩৯ মিঃ





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ