শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেখা মিলেছে চার পা বিশিষ্ট মোরগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেখা মিলেছে চার পা বিশিষ্ট মোরগ
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেখা মিলেছে চার পা বিশিষ্ট মোরগ

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে দেখা মিলেছে চার পা ওয়ালা মোরগ। অবিশ্বাস্য হলেও এমন মোরগের সন্ধান মিলেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রামে। ওই গ্রামের আইয়ুব আলী নামে এক খামারীর খামারে চার পা বিশিষ্ট মোরগের সন্ধান মিলেছে। এ নিয়ে রীতিমতো এলাকা জুড়ে হৈচৈ পড়ে গেছে। আশপাশের গ্রামের মানুষ মোরগটি দেখতে ভিড় করছে ওই খামারে। খামারি আইয়ুব আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে পোল্ট্রি মুরগি পালন করে আসছেন। কিছুদিন আগে খামারে পাকিস্তানি জাতের ডিমপাড়া কিছু মুরগি তোলেন তিনি। হঠাৎ একদিন চার পায় বিশিষ্ট মোরগটি দেখতে পেয়ে আলাদা করে রাখেন। আস্তে আস্তে মোরগটি খামারেই বড় হয়। স্থানীয় এক সাংবাদিক খামারে গেলে তিনি বিষয়টি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে চার পা বিশিষ্ট মোরগের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ দেখতে ভীড় করতে থাকেন। এখনও প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ মোরগটি দেখতে ছুটে আসছেন। মুরগি দেখতে আসা মিজানুর রহমান নামে এক দর্শনার্থী জানান, জীবনে চার পা ওয়ালা মোরগ দেখিনি। সবই আল্লাহর কুদরত। বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা প্রাণীসম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মামুন খান জানান, এমন ঘটনা সাধারণত দেখা যায় না। একটা মোরগের সাধারণত দুটো পা হয়। তবে ৪টি পা এটা জিনগত বা ক্রোমোজমের ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। পাকিস্তানি এ জাতের মোরগ-মুরগি যেহেতু ডিমের জন্য তৈরি হয়, তাই জিনগত ত্রুটি দেখা দিতেই পারে। কাজেই এটাকে অস্বাভাবিক বলা যাবে না, অবশ্যই ঘটনাটি বিরল।
দীর্ঘ ১১ বছর পর সংঘবদ্ধ ধর্ষন মামলার রায় ঘোষনা
ঝিনাইদহ :: ঝিনাইদহে এক গৃহবধূকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ ও পরে নৃশংসভাবে হত্যার অভিযোগে নয় আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে চার মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। মন্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার আশরাফ উদ্দীন শেখের ছেলে গোলাম রসুল (১), তাহের উদ্দীন মন্ডলের ছেলে (পলাতক) শরিফুল ইসলাম, হুরমত আলীর ছেলে (পলাতক) আমিরুল ইসলাম, শামসুদ্দীনের ছেলে গোলাম রসুল, আইয়ুব আলীর ছেলে আব্দুল আজিজ, আফজাল হোসেনের ছেলে আজিজুর রহমান, দাউদ বিশ^াসের ছেলে জাহিদুল ইসলাম, দলিল উদ্দীন মন্টুর ছেলে বাদশা মিয়া ও কেশবপুর গ্রামের গোলাপের ছেলে আব্দুল বাতেন। এদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক রয়েছে। মামলার রায় সুত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ মার্চ রাতে মাসে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাঁশবাগানে নিয়ে আসামীরা রাতভর ধর্ষণ করে। পরে তারা ওই নারীকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। ১৩ মার্চ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আরব আলী বাদী পরদিন ১৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ১১ বছর পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এই রায় ঘোষনা করেন। মামলার বাদী ও নিহতের স্বামী আরব আলী মঙ্গলবার বিকালে বলেন, ২০১১ সালে আমার স্ত্রীকে আসামীরা ধর্ষণের পর হত্যা করে। আসামিদের যাবজ্জীবন কারাদন্ড না হয়ে ফাঁসি হলে তিনি খুশি হতেন। তারপরও শাস্তি হয়েছে এতে আমি খুশি। ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রহমান বলেন, ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড হলেও একজন মারা যাওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রায়ে পলাতক আসামিদের গ্রেফতার দ্রুত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিজিবির অভিযানে চারটি সোনার বারসহ পাচারকারী আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে চারটি সোনার বারসহ তাজমুল হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে। এ সনময় চোরাচালানে সহায়তাকারী মোঃ মজিদ মন্ডল পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়। বিজিবি সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনস্ত গয়েশপুর বিওপির টহলদল চুয়াডাংগার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় জাকামোল্লা ইটভাটার কাছ থেকে পাচারের উদ্দেশ্যে অপেক্ষমান চোরাকারবারীদের ধাওয়া করে। চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি চুয়াডাঙ্গার তাজমুল হোসেনকে আটক করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তার কাছে শুল্ক ফাঁকি দিয়ে আমদানীকৃত সোনার বার রয়েছে, যা ভারতে পাচার করা হচ্ছিল। তাজমুলের দেহ তল্লাসী করে ৪৪৯.৫৩ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় তাজুমল ও পালিয়ে যাওয়া আব্দুল মজিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ