শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » দেশ ও জাতিকে বাঁচাতে হলে সভ্য সমাজে ফিরে যেতে হবে : মোকাব্বির খান
প্রথম পাতা » সকল বিভাগ » দেশ ও জাতিকে বাঁচাতে হলে সভ্য সমাজে ফিরে যেতে হবে : মোকাব্বির খান
রবিবার ● ২ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ ও জাতিকে বাঁচাতে হলে সভ্য সমাজে ফিরে যেতে হবে : মোকাব্বির খান

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি, অনিয়ম-দূর্নীতি-লুটপাট আর টাকা পাচারের জন্য নয়। একটি চক্র রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছেন। তাই দেশ ও জাতিকে বাঁচাতে হলে আমাদেরকে সভ্য সমাজে ফিরে যেতে হবে পুণঃরায়।

তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই সুশিক্ষা অর্জন করে আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। তাই সন্তানরা যাতে নোংরা রাজনীতির শিকার হয়ে ধ্বংস না হয়, সেদিকে শিক্ষক-অভিভাবকসহ সমাজের বিত্তবানদেরকে স্বজাগ থাকতে হবে।

রাজনৈতিক নেতা ও আমলাদের ছেলে-মেয়েরা বিদেশে লেখাপড়া করে উচ্চতর ডিগ্রি নিয়ে এসে বড় নেতা কিংবা আমলা হয়। আর দেশের গরীব পরিবারের সন্তানরা নেতাদের নোংরা রাজনীতির শিকার হয়ে বাবা-মার স্বপ্ন ধ্বংস করে।

তিনি রবিবার (২ অক্টোবর) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা অলংকারী ইউনিয়নের ঘুরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে বেতসান্দি গ্রামবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভায় এমপি বলেন, দেশের মালিক হচ্ছেন জনগন, কিন্তু আজ ঘুষ-দূর্নীতির কারনে জনগন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

সেই অধিকার আদায় করে নিতে হবে। তাহলেই আগামীর প্রজন্ম সুন্দর ও সম্মৃদ্ধশালী একটি দেশ পাবে।

ঘুরন সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই কমিটির সভাপতি বদরুজ্জামানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি আমির আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুজ্জামান সমছু, সাবেক মেম্বার তফজ্জুল আলী, জাসদ লন্ডন সিটির সভাপতি সৈয়দ মোস্তাক আহমদ, আটাব সিলেট অঞ্চলের সহ সাধারণ সম্পাদক আমিরুল গণি চৌধুরী মিনহাজ, সৌদি আরব প্রবাসী দুলাল আহমদ, সাইফুল ইসলাম ফরহাদ। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাছুমা জাহান রিমা।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আল-আকসা ইসলামী সংস্থার সভাপতি নজমুল ইসলাম সাদ ও স্বাগত বক্তব্য রাখেন ঘুরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান দুলা রাণী তালুকদার এবং মানপত্র পাঠ করেন সংগঠক গিয়াস উদ্দিন। এসময় প্রধান অতিথি এমপি মোকাব্বির খানকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)