শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাংলাদেশ আওয়ামী লীগে কোনো দুষ্টু লোকের ঠাঁই হবে না : পার্বত্য মন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাংলাদেশ আওয়ামী লীগে কোনো দুষ্টু লোকের ঠাঁই হবে না : পার্বত্য মন্ত্রী
রবিবার ● ১৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ আওয়ামী লীগে কোনো দুষ্টু লোকের ঠাঁই হবে না : পার্বত্য মন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের জোয়ার দেখে নবীনরা বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিচ্ছে। তিনি হুশিয়ারি করে দিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগে কোনো দুষ্টু লোকের ঠাঁই হবে না।

আজ বান্দরবানের লামা উপজেলার আজিজনগর চাম্বি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লুৎফর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষ্মীপদ দাস, বান্দরবান জেলা পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াসির আরাফাত, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুলসহ বান্দরবান জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বীর বাহাদুর এমপি আরও বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামো নির্মাণসহ সকল খাতের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের সমতল এলাকার মতো পার্বত্য এলাকাতেও ব্যাপক উন্নয়ন হচ্ছে আর তার সুফল সাধারণ জনগণ ভোগ করতে পারছে। মন্ত্রী বলেন, বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ নানা সরকারি সুযোগ সুবিধা সাধারণ নাগরিকেরা ভোগ করতে পারছে এবং সুন্দরভাবে জীবনধারণ উপভোগ করছে।
সর্বস্তরের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভাশেষে পার্বত্য মন্ত্রী স্থানীয় জনগণের মাঝে কৃষি উপকরণ, ঢেউটিন, ভিজিডি চাউলসহ বিভিন্ন নিত্য প্রযোজনীয় সামগ্রী বিতরণ করেন।

এর আগে মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক, বৌদ্ধ বিহার, ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

লামায় ২ কোটি ৭০ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আজ প্রধান অতিথি হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগরে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, বৌদ্ধ বিহার, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এছাড়া মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আওতায় এবং পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও এনজিও-র উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে গবাদিপশু, ঢেউটিন, স্প্রে মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লুৎফর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষ্মীপদ দাস, বান্দরবান জেলা পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী লামা উপজেলার আজিজনগরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আজিজনগরের ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের জোয়ার দেখে নবীনরা বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিচ্ছে। তিনি হুশিয়ারি করে দিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগে কোনো দুষ্টু লোকের ঠাঁই হবে না। তিনি বলেন, লামা উপজেলায় আরও সুনেতৃত্বের প্রয়োজন রয়েছে। মন্ত্রী সর্বস্তরের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)