শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে শেখ হাসিনার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে শেখ হাসিনার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে শেখ হাসিনার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত রা্উজান :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “দেশের প্রায় ৫১ ভাগ জনগোষ্ঠী নারী। সমাজকে প্রগতির পথে এগিয়ে নিতে হলে নারী প্রকৌশলীদেরও ভূমিকা রাখতে হবে। স্বাধীনতার পরে নারী শিক্ষার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান জননেত্রী শেখ হাসিনার। বিশ্বব্যাংক যখন পদ্মাসেতুর অর্থায়নে থেকে সরে গিয়েছিল তখন বঙ্গবন্ধু কন্যার দৃঢ়চেতা নেতৃত্বগুণেই মাত্র ৮ বছরেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ সম্ভব হয়েছে। ২০০৮ সালে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর সততা ও দেশপ্রেমের কারণে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।” তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমরা শহর থেকে রাতে তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমান চুয়েট) এসে যুদ্ধের প্রস্তুতি ও পরিকল্পনা সাজাতাম। এখান থেকেই আমরা কাপ্তাইসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছি। এই চুয়েট ক্যাম্পাসেও মুক্তিযুদ্ধের সময় শহিদদের পবিত্র রক্ত ঝরেছে। চুয়েটের ছাত্ররাও দেশের জন্য প্রাণ দিয়েছেন।” তিনি ১লা ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রশাসনিক ভবনের মিলনায়তনে আয়োজিত “শেখ হাসিনার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী। অর্ধেক জনগোষ্ঠীকে অবহেলা করে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী সেই গুরুত্ব উপলব্ধি করে সরকারি সকল কাজে বাবার নামের পাশাপাশি মায়ের নামও সংযুক্ত করে দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের জয়জয়কার। রাজনীতি-অর্থনীতির পাশাপাশি প্রশাসন থেকে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব সবখানেই নারীরা তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে যাচ্ছেন। নারীর সার্বিক উন্নয়নে পুরষের সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি কার্যকর ভূমিকা রাখে।”

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নমূলক কার্যকলাপ কঠোরভাবে দমনের লক্ষ্যে গঠিত অভিযোগ কমিটির আহ্বায়ক ও চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোসাঃ রোকসানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নমূলক কার্যকলাপ কঠোরভাবে দমনের লক্ষ্যে গঠিত অভিযোগ কমিটির সাবেক আহ্বায়ক ও চুয়েটের প্রথম নারী অধ্যাপক এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার। স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছাম্মৎ তাহমিনা আক্তার। অনুষ্ঠানে শিক্ষকগণের পক্ষে বক্তব্য রাখেন শামসেন নাহার খান হলের প্রভোস্ট ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, সুফিয়া কামাল হলের প্রভোস্ট ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী, কর্মকর্তাগণের পক্ষে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার জনীন আকতার, কর্মচারীদের পক্ষে পদার্থ বিজ্ঞান বিভাগের টেকনিশিয়ান প্রিয়াঙ্কা বড়ুয়া এবং শিক্ষার্থীদের পক্ষে ইউআরপি বিভাগের ঐশী সরকার দিবা ও পানিসম্পদ কৌশল বিভাগের আরিশা তানজুম রিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)