শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ঈশ্বরগঞ্জে বন বিভাগের ৪৫ লক্ষ টাকার গাছ ক্ষতিগ্রস্ত
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ঈশ্বরগঞ্জে বন বিভাগের ৪৫ লক্ষ টাকার গাছ ক্ষতিগ্রস্ত
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বন বিভাগের ৪৫ লক্ষ টাকার গাছ ক্ষতিগ্রস্ত

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: নির্ধারিত সময়ে টেন্ডার আহবান করে গাছ কর্তন না করায় ঈশ্বরগঞ্জ উপজেলার বন বিভাগের প্রায় ৪৫ লক্ষ টাকার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বন রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট সদস্যরা।
সরেজমিন মাঠে গিয়ে দেখা যায়, উপজেলার শিমুলতলী হতে উচাখিলা রাস্তার নারায়নপুর পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের দু’পাশে বিভিন্ন স্থানে মূল্যবান গাছ মরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। আবার কিছু গাছ ঝড়ে উপড়ে পড়ে এবং বিদ্যুতের তার ও কুটির উপর বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে।
উপজেলার বড়হিত ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ জালাল জানান, তার আমলে ১৯৯৪ সালে বনবিভাগ রাস্তার দু’পাশে মেহগনি, সেগুন, শিশু ও আকাশি জাতের ২হাজার চারা গাছ রোপন করে। পরে বনবিভাগ দরিদ্র সীমার নিচে বসবাসকারী স্থানীয় নারীদের নিয়ে স্ট্রীপ বাগান সমিতি গঠন করে দশ বছর মেয়াদে গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করে। কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও গাছগুলো কর্তন না করায় মেয়াদ উত্তীর্ণ হয়ে ঝড়ে বিধ্বস্ত হয়ে দুই শতাধিক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্ট্রীপ বাগান সমিতির সভাপতি নুরজাহান বেগম, সদস্য মালেকা, আছিয়া খাতুন ও এলাকাবাসী কছুম উদ্দিন জানান, ক্ষতিগ্রস্ত এক একটি গাছের মূল্য হবে প্রায় ২০থেকে ২৫ হাজার টাকা। বর্তমান বাজার দর অনুযায়ী ২শ গাছের গড় মূল্য হবে ৪৫ লক্ষ টাকা। নির্ধারিত সময়ে গাছ কর্তন না করায় সরকার ও উপকারভোগিরা বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
স্ট্রীপ বাগান সমিতির সম্পাদক শাহীদা বেগম জানান, ২৭ বছর আগে ৯৪সালে উপজেলা বন বিভাগ প্রান্তিক ভূমি ও বন শূন্য অন্তবর্তী এলাকায় বনায়নের লক্ষ্যে উচাখিলা রাস্তায় বৃক্ষ রোপন করে। রাস্তার গাছ রক্ষণাবেক্ষণের জন্য দরিদ্র উপকারভোগী সদস্যদের সাথে এক চুক্তি স্বাক্ষর করে বন বিভাগ।
চুক্তিপত্র সূত্রে জানা যায়, গাছ রোপনের ১০ বছর পর টেন্ডার আহবান করে গাছগুলো কর্তন করে বিক্রয়লব্ধ টাকার শতকরা ৬৫ ভাগ পাবে উপকারভোগী সদস্যরা। বাকী ৪৫ শতাংশ পাবে বন বিভাগ, ইউনিয়ন পরিষদ ও সড়ক বিভাগ।
কিন্তু চুক্তিপত্রের নির্ধারিত ১০ বছরের স্থলে ২৭ বছর অতিক্রান্ত হলেও বন বিভাগ টেন্ডার আহবানে বিলম্ব করায় গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশকিছু গাছপালা বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর পড়ে আছে। সামান্য ঝড় হলে গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা বন বিভাগের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন জানান, এ রাস্তায় যাওয়ার পথে গাছগুলো মরে যাওয়ার বিষয়টি আমার নজরে আসে। রাস্তার গাছগুলো দ্রুত কর্তনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাকে তাগিদ দেয়া হয়েছে।
বন বিভাগের রেঞ্জ অফিসার লুৎফর রহমান জানান, বিভাগীয় কাজের ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে টেন্ডার আহবান করা সম্ভব হয়নি। তবে ডিসেম্বর মাসেই টেন্ডার আহবান করে গাছগুলো কর্তন করা হবে।

তিন দেবরসহ স্ত্রীদের বিরুদ্ধে থানায় অভিযোগ ভাবির
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আব্দুল হেলিম মিয়া নামক এক ব্যক্তিকে বেধড়ক মারধর ও গুরুতর জখমের অভিযোগ উঠেছে তারই সৎ তিনভাইসহ তাঁদের স্ত্রীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হেলিম মিয়ার স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে তাঁর তিন দেবর ও জা’দের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের কালান্দর গ্রামের প্রয়াত আব্দুর রহমানের প্রথম স্ত্রীর ছেলে আব্দুল হেলিম মিয়াকে জমি সংক্রান্ত বিরোধের জেরে রড দিয়ে বেধড়ক মারধর এবং গুরুতর জখম করেন তাঁর দ্বিতীয় স্ত্রীর তিন ছেলে নজরুল ইসলাম বাদল (৪০), খাইরুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩৪)। এসময় তাঁদের সহযোগিতা করেন তিন ভাইয়ের স্ত্রীরা। এ অবস্থায় ভুক্তভোগী আব্দুল হেলিম মিয়ার স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে (২৩ ডিসেম্বর) শুক্রবার তাঁর তিন দেবর ও জা’দের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযোগকারী নূরজাহান বেগম বলেন, আমার স্বামীর তিন সৎ ভাই ও তাঁদের বউয়েরা মিলে আগে থেকেই আমাদের বিভিন্নভাবে নির্যাতন করতো। এ অবস্থায় গত ১৮ ডিসেম্বর আমার স্বামীকে তাঁর তিন সৎ ভাই মিলে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাতকরে গুরুতর জখম করে। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে আমাকেও মারধরসহ আমার পড়নের কাপড় ধরে টানাহেঁচড়া করে।
নূরজাহান আরও বলেন, আমার স্বামীকে আঘাতের এক পর্যায়ে কোমড়ের ওপর লেগে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি দেখে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আমার স্বামী সেখানেই চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। আমার স্বামীর এই অবস্থার জন্য যারা দায়ী আমি তাদের শাস্তি চাই।
এ বিষয়ে প্রধান অভিযুক্ত নজরুল ইসলাম বাদল বলেন, আব্দুল হেলিম আমার সৎ বড়ভাই। তাঁকে আমি কিংবা আমার ভাইয়েরা কোন মারধরই করিনি। ঘটনারদিন জমি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে একটু হাতাহাতি হয়েছিল। আর আমার ভাইয়ের ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল যেকারণে হাসপাতালে ভর্তি আছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরই একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দিয়েছি ঘটনা তদন্ত করার জন্য। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে

আর্কাইভ