সোমবার ● ২৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » শুভ বড়দিন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী শুভেচ্ছা বিনিময়
শুভ বড়দিন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী শুভেচ্ছা বিনিময়
বোয়ালখালীতে ২৫ ডিসেম্বর ২০২২ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে বোয়ালখালী পৌরসভার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন জাগতিক সুখের পরিবর্তে যীশুখ্রিষ্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পারমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ অনুসরণীয়।
এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক ছড়াকার শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী, ধর্মীয় যাজক ফাদার সজল, সভাপতি জন রড্রিক্স, সাধারণ সম্পাদক কিনেন গোমেজ, রবিন রড্রিক্স, জেরেট গোমেজ, জেভিয়ার গোমেজ, গিলবার্ট গোমেজ, অষ্টিন রিবেরো, গ্বারিঁয়েল গোমেজ,এসআই রহমত, কনস্টেবল আনিস, কনস্টেবল গোলাম নবী, ডিএসবি মাসুম প্রমূখ।
উল্লেখ্য : খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা