শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বাস ট্রাক্টর ও ভ্যানগাড়ির সংঘর্ষ নিহত-২ : আহত ৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বাস ট্রাক্টর ও ভ্যানগাড়ির সংঘর্ষ নিহত-২ : আহত ৩
মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে বাস ট্রাক্টর ও ভ্যানগাড়ির সংঘর্ষ নিহত-২ : আহত ৩

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক্টর ও ভ্যানগাড়ির সংঘর্ষে একই পরিবারের ২ জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার ১৬ জানুয়ারী সকাল ১১টার দিকে উপজেলার হরিপাড়া গ্রামের নিকটবর্তী এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, একটি বালু বোঝাই ট্রাক্টর হরিপাড়া গ্রামের পার্শ্বে ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে বিকল অবস্থায় দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ৫ জন যাত্রী সহ ১টি ভ্যান ট্রাক্টরটি অতিক্রম করছিল। একই সময় বিশ্ব ইজতেমা থেকে ফিরে আসা দিনাজপুর গামী একটি যাত্রীবাহী বাস ট্রাক্টর সহ ভ্যানটিকে ধাক্কা দিলে ট্রাক্টরটি ছিটকে গিয়ে সড়কের পার্শ্বের ধারে উলটে যায়। অপরদিকে বাসের ধাক্কায় ভ্যানে থাকা যাত্রী তিথি রায় (১৭) ঘটনাস্থলে নিহত হন ও রতন বালা (৫০) নামে একজনকে হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। এ দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশু অর্পনা (৭), করুনা বালা (৭০) ও অরুন বালা (৪২) কে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থাও আশংকা জনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

নিহত রতন বালা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশাইন গ্রামের শ্রী বিজয় চন্দ্র রায়ের স্ত্রী ও তিথি রায় বিধান চন্দ্র রায়ের মেয়ে। আহত শিশু অর্পনা (৭) একই এলাকার বিকাশ চন্দ্র রায়ের কন্যা, করুনা রায়ের স্বামী সম্ভু রায় ও অরুনা বালার স্বামী বাবু চন্দ্র রায়ের বাড়ী । তারা একই পরিবারের সদস্য নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর গ্রামে নাতীর বিয়ে বাড়ীতে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ