শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » কৃষি » রাউজানে পানির অভাবে কৃষকের কান্না
প্রথম পাতা » কৃষি » রাউজানে পানির অভাবে কৃষকের কান্না
মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পানির অভাবে কৃষকের কান্না

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান অংশের হালদা নদীর শাখা খালগুলো শুকিয়ে এখন চৌচির। নষ্ট স্লুইসগেটের মেরামত কাজ চলায় পানি প্রবাহিত বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে। স্লুইস গেট মেরামত কাজের জন্য উপজেলার পূর্বগুজরা ও পশ্চিম গুজরা ইউনিয়নের দুই থেকে আড়াইশ একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। অন্যদিকে উপজেলার বাগোয়ানের লাম্বুর হাটে একটি ব্রীজ নির্মাণ কাজের পাইলিং কাজের জন্য পানি প্রবাহিত বন্ধ থাকায় উপজেলার বাগোয়ান, পাহাড়তলী ও কদলপুরে প্রায় এক হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন উপজেলার পূর্বগুজরা, পশ্চিম গুজরা, কদলপুর, পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নের হাজারো কৃষক। কৃষিকাজ ব্যাহত হওয়ায় তাদের বুকফাটা আর্তনাদ কিছুতেই থামছে না। উপজেলা কৃষি বিভাগ সূত্র মতে, চলতি মৌসুম বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০০ হেক্টর। কদলপুরের স্কীম পরিচলানাকারী মো. এখতিয়ার উদ্দিন বলেন, খালে পানি না থাকায় প্রায় দেড়শকানি জমিতে চাষাবাদ ব্যহত হচ্ছে। স্থানীয় কৃষকেরা বলেন, সরকার ও রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী অনাবাদী জমিতে চাষাবাদ করার জন্য কৃষকদের বিভিন্ন প্রকার সহায়তা প্রদান করছে । মগদাই স্লুইসগেট ও লাম্বুর হাটে ব্রীজ নির্মাণ কাজের পাইলিং এর জন্য উপজেলার প্রায় ১ হাজার একরের বেশী ফসলী জমিতে ধানের চারারোপন করতে না পেরে ব্যর্থ হয়ে হাহাকার করছেন কৃষকরা।।এ ব্যাপারে রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, মগদাইর স্লুইস গেটের জন্য প্রায় দুইশ-আড়াই শত ফসলি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। অন্যদিকে বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাটে ব্রীজ নির্মাাণের পাইলিং কাজের জন্য প্রায় এক হাজার একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। ব্রীজ নির্মাণ কাজের টিকাদার আগামী মঙ্গলবার পানি ছেড়ে দেবেন বলে ্আশ্বাস দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম’র উপ-সহকারী প্রকৌশলী অমিত মজুমদার বলেন, ‘হালদা-মগদাইখালের মুখে যে স্লুইস গেট রয়েছে সেটির সমস্যা দেখা দেওয়ায় মেরামত কাজ চলছে। অতি শিগগিরই খুলে দেওয়া হবে।





আর্কাইভ