শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ৭ই মার্চ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ৭ই মার্চ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বুধবার ● ৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে ৭ই মার্চ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি : সংবাদ সংক্রান্ত কাউখালী :: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় শিশু কিশোরদের নিয়ে “জয় বাংলা” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কাউখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধ শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে।
১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আহুত এক ছাত্র সভায় তৎকালীন জিন্নাহ হলের ছাত্র আফতাব আহমেদ সর্বপ্রথম জয় বাংলা বলেন। এরপর ১৯৭০ সালের জানুয়ারি মাসে পল্টনে আওয়ামী লীগের এক জনসভার মঞ্চের ব্যানারে জয় বাংলা লেখা ছিলো। সে সময় মঞ্চে উঠে সিরাজুল আলম খান কয়েকবার জয় বাংলা বলেন। এভাবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সময় ছাত্ররা এটি ব্যবহার করতে থাকে। ১৯৭০ সালের ৭ জুন এক জনসভায় বঙ্গবন্ধু সর্বপ্রথম এটি ব্যবহার করেন। তিনি জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন।
২রা মার্চ ২০২২ বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে।
উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে সম্প্রতি ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারো Jibon”জীবন” আয়োজন করেছে ‘জয় বাংলা’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবছর রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় “জয় বাংলা” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের রঙে সজীব হয়ে উঠেছে জয় বাংলার সেই ঐতিহাসিক উচ্চারণ।
প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলো জীবন কাউখালী চ্যাপটার। সকাল ১১ ঘটিকা থেকে কাউখালী কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ফলাফল ১৭ মার্চ সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হবে। এছাড়াও ২৬শে মার্চ বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন এর প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ (মিকি), দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মোহাম্মদ মনির গাজী, কার্যকরী সদস্য জেবিন ইকবাল অর্পা, নাজমা আক্তার, মীম হক সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় জীবন ইয়ুথ ফাউন্ডেশনের কাউখালী চ্যাপটারের সমন্বয়ক নুরুল হুদা নাহিদ, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক উমং সাইন মারমা, কার্যকরী সদস্য বিবি কুলসুমা, সেজুতি চাকমা, উম্মে হাবিবা প্রমূখ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা
বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন
এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)