শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে ৫শত বছরের দোল পূর্ণিমা মেলা শুরু
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে ৫শত বছরের দোল পূর্ণিমা মেলা শুরু
বুধবার ● ৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে ৫শত বছরের দোল পূর্ণিমা মেলা শুরু

ছবি : সংবাদ সংক্রান্ত নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রায় পাঁচশত বছরের পুরনো গোপীনাথপুরে দোল পূর্ণিমা উৎসব শুরু হয়েছে আজ। প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে গোপীনাথপুরে মেলা বসে। দোল পূর্ণিমা উৎসব ও মেলাকে ঘিরে আনন্দে মেতেছে উপজেলার অর্ধশতাধিক গ্রাম। এই মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি তৎপর স্থানীয়রা। চলছে আনন্দোৎসব উদযাপনের প্রস্তুতি।

স্থানীয় সূত্রে জানা গেছ, দুইশ একর জায়গা জুড়ে অস্থায়ী দোকানপাট নির্মাণসহ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আইন শৃংখলা রক্ষায় পুলিশের ক্যাম্প, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টসহ থাকছে অতিরিক্ত পুলিশ। গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলা উপলক্ষে আশপাশের প্রায় অর্ধশতাধিক গ্রামের গৃহস্থের বাড়িতে আগমন ঘটেছে মেয়ে জামাই ও আত্মীয় স্বজনদের।

দোল পূর্ণিমা শুরুর আগে থেকেই মেলায় বিভিন্ন দোকান পাট আসতে শুরু করে। সারাদেশের ঘোড়া বেচাকেনার একমাত্র মেলা এটি। মেলাটি প্রায় মাসব্যাপি চলে। তবে এবার মেলায় ঘোড়া, গরু, মহিষ, কাপড়, জুতা, ছাতা, গৃহস্থালি সামগ্রী, মসলা, কাঠের ও প্লাস্টিকের আসবাব, কম্বল, মিষ্টান্ন সহ নানা রকমের দোকানপাট বসতে শুরু করেছে। এসব দোকান রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মেলায় আসে। তাঁরা দোলপূর্ণিমা শুরুর দুই দিন আগেই এখানে এসে দোকানঘরের বরাদ্দ নেন। মেলায় থাকে ঘোড়দৌড়সহ নানা আয়োজন। মেলায় প্রধান আকর্ষণ থাকে ঘোড়ার মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য মেলায় আসে ক্রেতা বিক্রেতারা। ঘোড়ার দৌঁড় দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায় মেলায়।

হরিপুর গ্রামের ওয়ালিউল পেস্তা বলেন,এই মেলাকে কেন্দ্র করে উপজেলা ও আশেপাশের গ্রামের মানুষরা একটি উৎসব হিসেবে পালন করে। গ্রামের প্রতিটি বাড়ীতে দুরের আতীয় স্বজনরা বেড়াতে আসে। আতিথেয়তায় ব্যস্ত থাকে প্রতিটি বাড়ির অঙ্গন।

গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, আজ ৭ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৩ দিনব্যাপী এই মেলা চলবে।‘গোপীনাথপুর মেলাটি ঐতিহ্যবাহী প্রাচীনতম মেলা। মেলায় কোন ধরনের অপ্রিতীকর ঘটনা যেন না ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবসায়ীরা আগমন করেন। মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সার্বক্ষনিক পুলিশি টহল চলমান আছে। কোন অপ্রিতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)