শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেরপুরে পথ অবরোধ করে ইজিবাইক ছিনতায়ের অভিযোগ
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেরপুরে পথ অবরোধ করে ইজিবাইক ছিনতায়ের অভিযোগ
মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেরপুরে পথ অবরোধ করে ইজিবাইক ছিনতায়ের অভিযোগ

--- নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট ) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে পথ অবরোধ করে দুটি ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতায়ের অভিযোগ ওঠেছে। সন্ধ্যার পরে ইজিবাইকে যাত্রী পরিবহন নিয়ে আতঙ্কে রয়েছে চালকরা।
জানা গেছে, গত ১০ অক্টোবর রাত ৮ টায় আক্কেলপুর-বগুড়া সড়কে ভিকনী স্কুলের পাশে ফাঁকা জায়গায় ভিকনী গ্রামের আব্দুর রহিম সাখিদারের ছেলে মেহেদী হাসান (৩৪) ইজিবাইক নিয়ে আসার সময় মাইক্রোবাস দিয়ে পথ অবরোধ করে তার ইজিবাইক ছিনতায় করা হয়েছে। পরে তালে মারধর করে মাইক্রোবাসে ওঠিয়ে কিছুদূর নিয়ে আসার পরে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে। ১৫ অক্টোবর ভোরে আক্কেলপুর রেল স্টেশন থেকে ট্রেনের যাত্রী নিয়ে যাওয়ার সময় আক্কেলপুর-গোবরচাঁপা সড়কে বেগুনবাড়ি যাওয়া সড়কের মাথায় ৭ থেকে ৮ জন পথ অবরোধ করে আক্কেলপুর পৌর এলাকার হাজিপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে এস.এম.হোসেনের (২৭) ইজিবাইক এবং ওই গাড়িতে থাকা যাত্রী পাশর্^বর্তী বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের জুলফিকার আলী ভুট্টুর ছেলে আবু সাঈদের (২২) নগদ ২ হাজার ৮’শত টাকা , ৩টি স্মার্টফোন ও ব্যাগ রাস্তার পাশে বেধে রেখে ছিনতায় করা হয়েছে।
আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুটি ছিনতায়ের ঘটনায় থানায় একটি মামলা ও একটি অভিযোগ হয়েছে। প্রথম ছিনতায়ের ঘটনায় একজনকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তবে এখন পর্যন্ত কোন ইজিবাইক উদ্ধার হয়নি।
ভুক্তভোগী ইজিবাইক মালিক এস.এম.হোসেন বলেন, ইজিবাইকটি আমার একমাত্র উপার্জনের সম্বল ছিল। এটি ছিনতায় হওয়ায় পরিবার নিয়ে চিন্তায় আছি।
ভুক্তভোগী ইজিবাইক মালিক মেহেদী হাসান জানান, আমি এখন সহায় সম্বলহীন। টাকার কারণে আমি আমার চিকিৎসা করাতে পারছিনা। অপরদিকে দোকানে ব্যাটারির টাকা বাকি আছে। অনেক কষ্টে দিন যাপন করছি।
জয়পুরহাট অটো শ্রমিক মালিক সমিতির আক্কেলপুর শাখার সভাপতি বাবুলুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে যাত্রী পরিবহন করছি এবং নিরাপত্তা হীনতায় ভুগছি। এই রকম চলতে থাকলে আমারা বিপাকে পড়ে যাব। আমরা রাস্তায় নিরাপত্তা চাই।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, রাস্তায় টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)