শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » গুনীজন » জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এই দেশ ও জনপদের এক শ্রেষ্ঠ সন্তান
প্রথম পাতা » গুনীজন » জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এই দেশ ও জনপদের এক শ্রেষ্ঠ সন্তান
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এই দেশ ও জনপদের এক শ্রেষ্ঠ সন্তান

ছবি : ডা. জাফরুল্লাহ চৌধুরী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে জাতীয় বীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন এই দেশ এই জনপদ তার এক শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে।তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন মহান দেশপ্রেমিক। দেশ ও মানুষের কল্যাণ সাধনের বাইরে তার আলাদা কোন স্বার্থ নেই।মানুষের জন্য তার দরদ ও ভালবাসা ছিল কিংবদন্তিতুল্য।দেশের মানুষও তাকে তাদের একান্ত আপনজন হিসাবে বিবেচনা করতেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশের মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম ফিল্ড হাসপাতাল তৈরী থেকে শুরু করে দেশের চিকিৎসা ব্যবস্থাকে জনবান্ধব করতে তিনি পরবর্তী সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন, গড়ে তুলেছিলেন গণস্বাস্থ হাসপাতাল। ঔষধনীতি থেকে শুরু করে চিকিৎসা সেবার ব্যয় কমাতে তিনি সারাজীবন রীতিমতো যুদ্ধ করেছেন।
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সংকট বা প্রাকৃতিক দূর্যোগকালে সব কিছুতেই তিনি ছিলেন অগ্রভাগে মানুষের সাথে। মজলুম জনতার মওলানা ভাসানীর অনুসারী হিসাবে আজীবন তিনি শোষিত বঞ্চিত মানুষের অধিকার আর মুক্তির লড়াইয়ে ছিলেন অগ্রণী ভুমিকায়।দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় স্বার্থের প্রশ্নেও তিনি ছিলেন অবিচল প্রহরীর মত।
বিবৃতিতে সাইফুল হক বলেন, সত্য উচ্চারণে তিনি কখনও কুন্ঠিত হননি।এজনা বিভিন্ন সময়ে তাকে ক্ষমতাসীনদের রোষানলেও পড়তে হয়েছে। জাফরুল্লাহ চৌধুরী এমন একটা সময়ে বিদায় নিলেন, যখন এই নির্ভীক,পরোপকারী মহাপ্রাণ মানুষটির প্রয়োজন ছিল সবচেয়ে বেশী।
তিনি বলেন,জাফরুল্লাহ চৌধুরী দশকের পর দশক এদেশের মানুষের অনুপ্রেরণার উৎস হিসাবে থেকে যাবেন।
বিবৃতিতে তিনি জাফরুল্লাহ চৌধুরীর বহুমাত্রিক সংগ্রামী জীবনের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ ভক্ত ও গূনমুগ্ধদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

অবিলম্বে সারের মূল্য বৃদ্ধির আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করুন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সারের দাম বস্তাপ্রতি ২০০ টাকা বৃদ্ধির ঘোষণায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এটা উৎপাদক কৃষকদের উপর রীতিমতো নতুন অত্যাচারের সামিল।তিনি বলেন, সারের দাম কেজি প্রতি পাঁচ টাকা বৃদ্ধি কৃষকদের পেটে লাথি মারার সমান।

বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই বীজ বিদ্যুৎ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধির কারণে কৃষকেরা নাজেহাল। কৃষক এখন কিনতে ঠকে, আবার বেচতেও ঠকে। এসব কারণে অধিকাংশ ক্ষেত্রে কৃষি অধিকাংশ ক্ষেত্রে এখন আর লাভজনক নয়।এই পরিস্থিতিতে নতুন করে সারের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে কৃষি ও কৃষক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে। সরকারের এই উদ্যোগ কৃষি উৎপাদনে নেতিবাচক অভিঘাত দেখা দেবে।তিনি বলেন,প্রয়োজনে উৎপাদন অব্যাহত রাখতে কৃষিতে ভর্তুকী বৃদ্ধি করতে হবে।

তিনি অনতিবিলম্বে সারের মূল্য বৃদ্ধির কৃষি বিরোধী আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করার আহবান জানান।





গুনীজন এর আরও খবর

কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)