শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের “গ্যাস সম্পদ মূল্যায়নের জন্য এআই-ভিত্তিক মডেলের প্রয়োগ” শীর্ষক কর্মশালা
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের “গ্যাস সম্পদ মূল্যায়নের জন্য এআই-ভিত্তিক মডেলের প্রয়োগ” শীর্ষক কর্মশালা
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের “গ্যাস সম্পদ মূল্যায়নের জন্য এআই-ভিত্তিক মডেলের প্রয়োগ” শীর্ষক কর্মশালা

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর অধীনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তায় দুই বছর মেয়াদি GARE প্রজেক্টের অর্থায়নে “গ্যাস সম্পদ মূল্যায়নের জন্য এআই-ভিত্তিক ভবিষ্যদ্বাণীমূলক মডেলের প্রয়োগ” (Application of AI-based Predictive Models for Gas Resource Assessment) শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ৩০ জুলাই রবিবার ২০২৩ বিশ^বিদ্যালয়েল পিএমই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান এবং GARE প্রজেক্টের সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্যানবেইস-এর মহাপরিচালক জনাব মো. মুহিবুর রহমান এবং চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ও GARE প্রজেক্টের প্রধান গবেষক ড. মোহাম্মদ ইসলাম মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত গবেষণা প্রজেক্টের সহকারী গবেষক ও পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএমই বিভাগের প্রভাষক মো. আশিকুল ইসলাম শুভ। কর্মশালায় পিএমই বিভাগের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, “গবেষণাকে উৎসাহিত করতে ও উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। আমরা জেনেছি চুয়েটের শিক্ষক ড. ইসলাম মিয়ার গবেষণাকর্মটি একটা ভালো কাজ হয়েছে। এনার্জি সেক্টরে এইআইকে সম্পৃক্ত করায় একে নতুনত্ব এনে দিয়েছে। এটা আমাদের এনার্জি সেক্টরকে স্বপ্ন দেখাবে। পেট্রোলিয়াম সেক্টর দেশের জন্য বিশাল গুরুত্বপূর্ণ। এনার্জি সেক্টর সম্মৃদ্ধ করা ও আত্মনির্ভরশীল করা উচিত। দেশের প্রাকৃতিক সম্পদ আহরণে আমাদের বিশেষজ্ঞ দরকার, ভালো গবেষণা দরকার। কিউএস র্যাংকিংয়ে চুয়েটের অবস্থান ভালো খবর। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন, গুণগত গবেষণা। সেজন্য আমরা আউটকাম বেইসড কারিকুলামে গুরুত্ব দিচ্ছি। শিক্ষার্থীরা কী পড়ছে আর কী শিখছে, কোন শিক্ষাটা শিক্ষার্থীদের কাজে দিবে। শিক্ষা ও গবেষণাকে সমাজের সাথে জনসম্পৃক্ত করতে হবে। সেভাবেই আমরা কারিকুলাম সাজাতে চাই।”

গেস্ট অব অনারের বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “এনার্জি সেক্টর টেকসই না হলে দেশের উন্নয়নও টেকসই হবে না। আমাদের দেশে এনার্জি খাতে বিশেষজ্ঞ ও গবেষক তুলনামূলক কম। এনার্জি ও পেট্রোলিয়াম সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ব্যবহার আমাদের দেশে নতুন। চুয়েটের পিএমই বিভাগের এই গবেষণার যথাযথ প্রয়োগ হলে দেশের এনার্জি ক্রাইসিস দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ব্লু-ইকোনমি আমাদের দেশের জন্য একটা ভালো সুযোগ। আশা করি পিএমই বিভাগ এই খাতেও তাদের গবেষণা কার্যক্রম চালিয়ে যাবেন।”





চট্টগ্রাম এর আরও খবর

গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত

আর্কাইভ