শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরিতে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গমন করেছে মীম
প্রথম পাতা » চট্টগ্রাম » ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরিতে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গমন করেছে মীম
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরিতে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গমন করেছে মীম

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ২৫ তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি-২০২৩ এ যোগ দিতে দক্ষিণ কোরিয়া গমন করেছে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জেবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহিনা আক্তার মীম (১৪)।
চট্টগ্রামের জামেয়া আহমেদিয়া আলিয়া সুন্নীয়া মহিলা ফাজিল মাদ্রাসা’র স্কাউট টিমের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ কন্টিনজেন্টের সাথে রবিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১.৫৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিংগাপুর এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দক্ষিণ কোরিয়া’র উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১৫ দিনের সফর শেষে আগামী ১৩ আগষ্ট দেশে ফেরার কথা রয়েছে।
মুনতাহিনা আক্তার মীম জেবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক ও করেরহাট বাজারের ভূইয়া স্টোরের স্বত্বাধিকারী মোঃ গোলাম মর্তুজা ভূইয়া’ এবং গৃহিণী নাজমা আক্তারের একমাত্র কন্যা।

মুনতাহিনা আক্তার মীম ২০২০ সালে ৬ষ্ঠ শ্রেণিতে থাকা অবস্থায় স্কাউটের সাথে সম্পৃক্ত হয়। ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে স্কাউট প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। চলতি বছরের ১৯-২৭ জানুয়ারি বাংলাদেশ স্কাউটের অধীনে গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত ৩২ তম এশিয়া প্যাসিফিক এবং ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরি’তে সাফল্যের সাথে অংশ গ্রহণ করে। এছাড়াও ২০১৫ সালে প্রথম শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় রিলায়েন্স ট্যালেন্টপুল বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ড মেডেল অর্জন করে।

বাংলাদেশ স্কাউট মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদারুল আলম জানান, ৩২তম এশিয়া প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি’তে বাংলাদেশের সর্বোচ্চ মিরসরাই উপজেলা’র ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ টিম অংশ গ্রহণ করে। সেখান থেকে ভালো পারফরম্যান্স করায় মীম ২৫ তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি-২০২৩ এর জন্য নির্বাচিত হয় এবং চট্টগ্রামের জামেয়া আহমেদিয়া আলিয়া সুন্নীয়া মহিলা ফাজিল মাদ্রাসা’র স্কাউট টিমের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ কন্টিনজেন্টের সাথে দক্ষিণ কোরিয়া গমন করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)