শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » আপনার সন্তানকে মাদক থেকে দুরে রাখুন : জোন কমান্ডার যামিনী পাড়া
প্রথম পাতা » খাগড়াছড়ি » আপনার সন্তানকে মাদক থেকে দুরে রাখুন : জোন কমান্ডার যামিনী পাড়া
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আপনার সন্তানকে মাদক থেকে দুরে রাখুন : জোন কমান্ডার যামিনী পাড়া

ছবি : সংবাদ সংক্রান্ত অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ এর ২৩ বিজিবি যামিনীপাড়ার জোন কমান্ডার সকল ধরনের মাদক সমাজের জন্য মারাত্তক ব্যধি মন্তব্য করে বলেছেন, মাদকদ্রব্যের ব্যবহার থেকে আপনার সন্তানকে সচেতন করুন এবং দুরে রাখুন, নয়তো একদিন আপনার পুরো পরিবার ধবংস হয়ে যাবে। তিনি তাইন্দং এলাকার প্রতিটি মানুষের সামাজিক মুল্যবোধের উন্নয়নে আরো বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ার ফলে মাদকদ্রব্য আপনাদের কাছে বিস্তার লাভ করা সহজতর ব্যাপার হলেও মনে রাখবেন, মাদকের ছোবলে আপনাদের সন্তানরা আক্রান্ত হলে সময় মতো যদি কার্যকরী পদক্ষেপ গ্রহন না করেন তাহলে স্বল্প সময়ের ব্যবধানে আপনাদের পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে । অতএব সমাজ ও আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ বিনির্মানে আপনাকে সচেতন হতে হবে এখনই ।
তাই বিজিবিকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে গোপনে মাদকদ্রব্য বিক্রয়কারী ও চোরাচালান কার্যক্রমের সাথে জড়িতদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়ে জনপ্রতিনিধি, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ।
৩০ জুলাই বিকেলে আচালং ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৩ বিজিবির আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ সব কথা বলেছেন ।
ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের মজুমদার এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ওচমান গনি, তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পেয়ার আহমেদ মজুমদার, তাইন্দং ইউনিয়ন আওয়ামী সভাপতি মোঃ আবদুল লতিফ মজুমদার, তাইন্দং ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুল হান্নান প্রমুখ ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৩ বিজিবির উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম খান, সমাজ সেবক ডাঃ মোঃ আজগর হোসেন ।
এর আগে ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে মাদক বিরোধী সচেতনতামুলক প্রচারনা চালনো হয় ।
পরে প্রধান অতিথির নেতৃত্বে একটি মাদক বিরোধী র্্যালী ডিবিপাড়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করার পর পরিবেশ বান্ধব বিভিন্ন ফলজ ও বনজ গাছ বিতরন করেন প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ