শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য অঞ্চলের মানুষকে মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হলে সর্বপ্রথমে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে : সুপ্রদীপ চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য অঞ্চলের মানুষকে মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হলে সর্বপ্রথমে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে : সুপ্রদীপ চাকমা
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য অঞ্চলের মানুষকে মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হলে সর্বপ্রথমে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে : সুপ্রদীপ চাকমা

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: আজ ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় রাঙামাটিতে ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত 1st Specialized Diplomatic Training Course and Professional Master’s in International Relations & Diplomacy বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১১ জন নবীন কুটনীতিক ও বন্ধুপ্রতীম রাষ্ট্রের ৫ জন বিদেশী কুটনীতিকদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা (প্রাক্তন রাষ্ট্রদূত)। সভা পরিচালনা করেন বোর্ডের সদস্য পরিকল্পনা ও সদস্য প্রশাসন মো. জসীম উদ্দিন (উপসচিব) সঞ্চালনা করেন।
অনুষ্ঠান শুরুতে চেয়ারম্যান ফরেন ক্যাডারের নবীন কর্মকর্তাদের স্বাগত জানান এবং পরিচয় পর্ব শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দূরদর্শিতা চিন্তা প্রসূত প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এসময় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীতব্য কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেন। এসময় তিনি ফরেন ক্যাডারের নবীন কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি আরও বলেন যে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীকে মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হলে সর্বপ্রথমে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান শিক্ষা নিশ্চিত হলে এ অঞ্চলের মানুষ জাতীয় মানব সম্পদে পরিণত হবে। পর্যায়ক্রমে বৈশি^ক জলবায়ু পরিবর্তন মোকাবিকায় দেশের খাদ্য উৎপাদন স্থিতিশীল রাখার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের কৃষিজাত ধান্য জমি এবং পাহাড়ী পতিত জমিকে কাজে লাগানো হবে। অনুষ্ঠানে তিনি 1st SDTC & PMIRD কোর্সের প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাদের ভবিষ্যত কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এসময় বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১১জন নবীন কুটনীতিক ও বন্ধুপ্রতীম রাষ্ট্রের ৫ জন বিদেশী কুটনীতিকদের পক্ষে ফরেন সার্ভিস একাডেমি এর পরিচালক অনির্বাণ নিওগী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং ফরেন ক্যাডারের নবীন কর্মকর্তাদের অভ্যর্থনা জানানোসহ সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য বোর্ডের প্রতি কতৃজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এসময় বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১১জন নবীন কুটনীতিক ও বন্ধুপ্রতীম রাষ্ট্রের ৫জন বিদেশী কুটনীতিকদের উত্তোড়ীয় প্রদান করা হয় এবং ফরেন সার্ভিস একাডেমি এবং প্রশিক্ষণার্থীদের পক্ষে বোর্ডের চেয়ারম্যানকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে 1st SDTC & PMIRD কোর্সের প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তা ছাড়া ও বোর্ডের নির্বাহী প্রকৗশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মো. নুরুজ্জামান, ত্রয়া সরকার সহকারী প্রকৗশলী, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল ও মনতোষ চাকমা সহকারী পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)