শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ২ লাখ টাকা মুক্তিপণ নিয়ে হৃদয়কে ছাড়েনি অপহরণকারীরা
প্রথম পাতা » চট্টগ্রাম » ২ লাখ টাকা মুক্তিপণ নিয়ে হৃদয়কে ছাড়েনি অপহরণকারীরা
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২ লাখ টাকা মুক্তিপণ নিয়ে হৃদয়কে ছাড়েনি অপহরণকারীরা

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: গত ২৮ আগষ্ট রাতে রাউজানের শিবলী সাদিক হৃদয় (২০) নামের যুবকে অপহরণ করা হয় একটি মুরগী খামার থেকে। অপহরণের পর দাবি অনুযায়ী দুই লক্ষ টাকা মুক্তিপণ প্রদান করলেও কলেজ শিক্ষার্থী হৃদয়কে অপহরণকারীরা মুক্তি দেয়নি। অপহরণ হওয়া কলেজ শিক্ষার্থী হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়ার গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মো. শফিক ড্রাইবারের ছেলে। মুক্তিপণ দেওয়া পর সন্তানকে ফিরে না পেয়ে হৃদয়ের বাব-মা ও তার এলাকার লোকজন ভিষন চিন্তিত হয়ে পড়েছেন। ছেলের পথ চেয়ে অপেক্ষায় পরিবারের সবাই। হৃদয় কদলপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। সেই পড়াশোনার পাশাপাশি ঐ মুরগীর খামারে ম্যানেজার হিসেবে চাকরি করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় যে মুরগীর খামারে চাকরি করতে সেখানে সবাই ছিলেন উপজাতি চাকমা কিছু যুবক। মুরগীর ফার্মে চাকরি করা চাকমা যুবকদের দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। সেখানে গত ২ মাস আগে চাকরি করা চাকমা যুবকদের সাথে হৃদয়ের ঝগড়া ঝাটি হয়। পরে মুরগী খামারের মালিকরা তাদের মিলেমিশে করে দেন।

জানা যায়, অপহরণের দুইদিন পর তাদের বাড়িতে ফোন করা হয়। ছেলেকে জীবিত পেতে হলে ১৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। কিন্তু হৃদয়ের পরিবারের এই বিশাল অংশের টাকা ব্যবস্থা করা সম্ভব নয়। সর্বশেষ তাদের পরিবারে অপহরণকারীরা আবারও ফোন করেন সেই সময় ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে এই অসহায় পরিবার সন্তানকে ফিরে পেতে অপহরণকারীদের দেওয়া স্থান অনুযায়ী হৃদয়ের বাবা শফি বান্দরবান এলাকায় ডুলাপাড়া নামক স্থানে গিয়ে ২জন লোকের হাতে দুই লাখ টাকা তুলে দেন। টাকা দেওয়ার পর টাকা হাতে নিয়ে মানুষ গুলো জানান তোর ছেলে সামনে সিএনজিতে আছে খুঁজেনে। তার বাবা এদিকে সেদিক ছেলেকে খোঁজাখুঁজি শুরু করে, না পেয়ে আবারও সেই স্থানে গিয়ে দেখেন মানুষ গুলো নেই। পরে তার বাবা বাড়িতে চলে আসলেও তার সন্তান প্রায় ১১ দিন পার হলেও এখনো বাড়ি আসেনি। পরিবারের আহাজারি আর আর্তনাদে ভারি হচ্ছে আকাশ বাতাস। হৃদয়ে ঘর থেকে মুরগীর খামারে দূরত্ব প্রায় ২ মিনিটের পথ। মুরগীর খামারে একসাথে থাকা মো. জিহান জানান, রাতে ৯টায় আমরা ঘুমিয়ে পড়ি। সেইদিন হৃদয় গান শুনে আমাদের পরে কোনো একসময় ঘুমান। প্রতিদিন সকালে আমাদের ঘুম থেকে তিনি উঠান। কিন্তু সকল হলেও সেই দিন হৃদয় আমাদের ডাকেনি। আমরা সকালের ঘুম থেকে উঠে দেখি হৃদয় বিছানায় নেই। এরপর তার মা সকাল ৯টার দিকে তাকে ডাকতে আসলে খামারে থাকা বাকিরা জানান হৃদয় তো এখানে নেই। মা নাহিদা আকতার বলেন, অপহরণের পর তার বাবার মোবাইলে একটি ফোন আসলে সেটি তিনি ধরেন তখন ছেলে হৃদয় বলেন মা আমাকে রাত ১২টার দিকে কিছু মানুষ আটক করে নিয়ে আসেন প্রায় ১২ ঘন্টা মতো গাড়িতে ছিলাম। আপনারা সেদিক থেকে ফোন দিয়েন না। ফোন দিলে আমাকে মেরে ফেলবেন বলছেন। এরপর আবার আমার মোবাইলে কল দিয়ে বলে ছেলেকে পেতে হলে ১৫ লাখ টাকা দিতে হবে। না হলে তোর ছেলেকে জীবিত আর পাবিনা। পরে তাদের বুঝিয়ে আমরা ২ লাখ টাকায় রাজি করি। তাদের কথা মতো টাকা দিলেও তারা আমার সন্তানকে ফেরত দেনি। তার বাবা তাদের টাকা দিয়ে তাদের পায়ে পর্যন্ত পড়েন।
এবিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। মূল অপহরণকারীকে আটক করতে পুলিশের অভিযান অব্যহত আছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)