মঙ্গলবার ● ২৬ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর গরুর বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা মোঃ দৌলত হোসেন ও মোঃ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান পূর্ব বিরোধের জেরে আজ বিকেলে বাজার এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা তীব্র রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত মোঃ আলী (৩৫)-কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, সংঘর্ষে অপর পক্ষের মোঃ দৌলত হোসেন (৫৪) ও তার ছেলে বাবলু হোসেনও আহত হয়েছেন। তারা মরিয়ম নগর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার পর দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে।
আহত মোঃ দৌলত হোসেন অভিযোগ করে বলেন, একই এলাকার মোঃ আলী হঠাৎ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। এ সময় হামলাকারীরা তাদের সাথে থাকা ৩টি গরু ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেও তিনি দাবি করেন।
তবে অপর পক্ষ থেকে মোঃ আলীর এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা উল্টো দৌলত হোসেন ও তার লোকদের এই ঘটনার জন্য দায়ী করে পাল্টা দাবি তুলেছেন।
ঘটনার পর থেকে পুরো মরিয়ম নগর ও বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা