শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » উন্নয়ন কাজের নাম করে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবে না : পার্বত্যমন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » উন্নয়ন কাজের নাম করে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবে না : পার্বত্যমন্ত্রী
বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নয়ন কাজের নাম করে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবে না : পার্বত্যমন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পরিবেশ ও বনের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করেই অন্যান্য উন্নয়ন কাজ করতে হবে। তিনি বলেন, উন্নয়ন কাজের নাম করে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবে না। তিনি প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টসহ সকলকে বিশেষভাবে সচেতন থেকে উন্নয়ন কাজ পরিচালনা করার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এ আহ্বান জানিয়েছেন।
পার্বত্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, সমতলের মত পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে। অবকাঠামোগত উন্নয়ন কাজে ইটের প্রয়োজন হয়। তবে এক্ষেত্রে যত্রতত্র ইটভাটা গড়ে তোলার কোনো সুযোগ নাই। উন্নয়ন কাজের জন্য যে পরিমাণ ইটের প্রয়োজন হয়, সে পরিমাণ ইট সরকারের অনুমোদনপ্রাপ্ত পরিবেশবান্ধব ইটভাটা থেকে সংগ্রহ করার পরামর্শ দেন পার্বত্য মন্ত্রী। এক্ষেত্রে পরিবেশবান্ধব ইট তৈরিতে ইটভাটা মালিক সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও এ সংক্রান্ত সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে পরামর্শ দেন মন্ত্রী। পরিবেশ রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নেই উল্লেখ করে পার্বত্য মন্ত্রী বলেন, উন্নয়ন কাজের জন্য যে পরিমাণ বৃক্ষ কাটা হবে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বৃক্ষ রোপণ নিশ্চিত করতে হবে। মন্ত্রী সরকারি বিধি ও আইন মেনে পরিবেশ ও বন সংরক্ষণের দিকটিকে সর্বোচ্চ বিবেচনায় রেখে সরকারের উন্নয়ন কাজ পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা চেয়ারম্যান মো. এ কে এম জাহাঙ্গীর, পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আবদুর রহমান,লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আরিফুল হক বেলালসহ সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)