শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে এতিম রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ
প্রথম পাতা » সকল বিভাগ » সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে এতিম রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে এতিম রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, বিভিন্ন কর্মকান্ডে টাকা নেওয়া-দেওয়ার সম্পর্ক না থাকলে কাজের মান ভালো হতো। অনিয়ম-দূর্নীতির কারণে নিজেদের কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ১৭ কোটি মানুষ।

জনগণের পকেট কাটার জন্য ‘অসৎ আমলা-ব্যবসায়ী-রাজনীতিবীদ’ সিন্ডিকেট তৈরী করে। দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে, অথচ দেখার কেউ নেই। ওই সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে আজ এতিম রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। অথচ দেশের শীর্ষ ১২ জন দূর্নীতিবাজকে শাস্তির আওতায় আনলেই ৫০% দূর্নীতি কমে যায়। জনগণের ভোটে নির্বাচিত এমপিরা ডাকাদের পক্ষ না নিয়ে, জনগণের পক্ষে কথা বললে মানুষের প্রাপ্য অধিকার পাওয়া সুনিশ্চিত হতো।

তিনি সোমবার (২৫ সেপ্টেম্বর) সিলেটের বিশ্বনাথে ২ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে দুটি রাস্তা সংস্কার ও পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে অনুষ্ঠিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

রাস্তাগুলোর মধ্যে প্রায় ৭১ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার দশঘর ইউনিয়নের ‘মিয়ারবাজার হইতে কচরাকেলী রাস্তা’র সংস্কার ও প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে খাজাঞ্চী ইউনিয়নের ‘ভোলাগঞ্জ পয়েন্ট হইতে হামদরচক গ্রামের পশ্চিমের রাস্তা’র পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্থর।

যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলীর ব্যবস্থাপনায় ও বল্লভপুর যুব উন্নয়ন সংস্থা আয়োজনে ‘মিয়ারবাজার হইতে কচরাকেলী রাস্তা’র সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে অনুষ্ঠিত সভায় সংস্থার সভাপতি হাফিজ আবদাল হোসেনের সভাপতিত্বে ও সংগঠক জাবু শাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, প্যানেল চেয়ারম্যান-১ পাভেল সামাদ মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী জামিল হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন বল্বভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে।

‘ভোলাগঞ্জ পয়েন্ট হইতে হামদরচক গ্রামের পশ্চিমের রাস্তা’র পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে অনুষ্ঠিত সভায় এলাকার মুরব্বী তফছির মিয়ার সভাপতিত্বে ও ভোলাগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, বিশ্বনাথ উপজেলার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, শিক্ষানুরাগী মোস্তাক আহমদ মোস্তাফা।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ জুবায়ের আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন মাস্টার আবুল কালাম।
পৃথক অনুষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হওয়া বিশ্বনাথের আল-আমিনের দাফন সম্পন্ন

বিশ্বনাথ :: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া সিলেটের বিশ্বনাথের কিশোর আল-আমিনের মরদেহ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দেশে এসে পৌঁছেছে। এরপর বাদ মাগরিব উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ দাফন করা হয়।

জানাযার নামাজে ইমামতি করেন হাফিজ জলিল উদ্দিন।

মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, পৌরসভার কাউন্সিলর ফজর আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার জামাল আহমদ, আফিজ আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, যুক্তরাজ্য প্রবাসী মনির আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, ব্যবসায়ী মুহিবুর রহমান রুবেল প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ মাস ১৫ দিন পূর্বে দক্ষিণ আফ্রিকা যাওয়া বিশ্বনাথ পৌর শহরের দক্ষিণ মিরেরচর গ্রামের মোবারক আলীর পুত্র ও কামাল মুন্নার ভাগ্না আল-আমিন গত ১০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কিস্টিয়ানা শহরস্থ ব্যবসা প্রতিষ্ঠানে নিজের দায়িত্ব পালনরত অবস্থায় সেখানে সন্ত্রাসীদের হামলা ও গুলিতে গুরুত্বর আহত হন।

গুরুত্বর আহত অবস্থায় তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর সাথে পাঞ্চা লড়তে লড়তে অবশেষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সদ্য যৌবনে পদার্পন করা নিষ্পাপ যুবক আল-আমিন।





সকল বিভাগ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)