শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের ৭ম আন্তর্জাতিক কনফারেন্স শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের ৭ম আন্তর্জাতিক কনফারেন্স শুরু
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের ৭ম আন্তর্জাতিক কনফারেন্স শুরু

ছবি : সংবাদ সংক্রান্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, “সভ্যতার বিকাশে যন্ত্রকৌশলের অবদান অনস্বীকার্য। আমাদের যাপিত জীবনের প্রায় সবকিছুই যন্ত্রকৌশলের কল্যাণেই আবর্তিত হয়েছে। বর্তমান ৪র্থ শিল্পবিপ্লবের অন্যতম নিয়ামক হবে যন্ত্রকৌশল। নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা যন্ত্রকৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে টেকসই জ্বালানি শক্তি নিয়ে আমাদের ভাবতে হবে। সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাবরেটরির আধুনিকায়ন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশান ও গবেষণা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি R&D সেক্টর নিয়ে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “আন্তর্জাতিক কোলাবোরেশানের চাইতে আঞ্চলিক কোলাবোরেশান অনেক শক্তিশালী হতে পারে। এটা তুলনামূলক সহজ ও কার্যকর হবে বলেই আমার বিশ্বাস। বুয়েট ও চুয়েটের কোলাবোরেশান হতে পারে। আমাদের সম্পর্ক পুরনো। B এর পরে কিন্তু হয়। মানে বুয়েটের পরেই চুয়েটের নাম আসে। বুয়েট-চুয়েটে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এক্সচেঞ্জ প্রোগ্রাম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণা কার্যক্রম বাড়ানো যেতে পারে। তবেই বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছে যাবে।”

তিনি আজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩ সকাল ১১ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত “৭ম যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স” (7th International Conference on Mechanical Engineering and Renewable Energy; ICMERE-2023)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কনফারেন্সে গেস্ট অব অনার হিসেবে ছিলেন চুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, অকুপেশনাল সেইফটি বোর্ড অব বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান এবং যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। কনফারেন্সে আরও বক্তব্য রাখেন নরওয়ের ইউনিভার্সিটি অব এগডারের প্রফেসর ভান খাং (Professor Van Khang) এবং প্রফেসর জোয়াও লীল (Professor Joao Leal)। এতে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. প্রসেঞ্জীত দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী শায়লা শাহরিন স্নিগ্ধা ও ‘২০ ব্যাচের শিক্ষার্থী আহাদ বিন আজাদ।

গেস্ট অব অনারের বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকামেলায় যন্ত্রপ্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যন্ত্রকৌশলের সহায়তায় মেকানিক্স, মেকা-ইলেকট্রনিক্স, ম্যানুফেকচারিং, ট্রান্সপোর্ট প্রভৃতি ক্ষেত্রে আধুনিকায়ন জীবনমানকে অনেক এগিয়ে নিবে। নবায়নযোগ্য জ্বালানি আমাদের উন্নয়নকে টেকসই করতে সহায়তা করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও যন্ত্রপ্রকৌশলীদের ভূমিকা থাকবে। দেশি-বিদেশি গবেষক ও শিক্ষকদের অংশগ্রহণে চুয়েটের এই আন্তর্জাতিক কনফারেন্স ফলপ্রসূ আউটপুট নিয়ে আসবে বলেই আমার বিশ্বাস।”

তিনদিনব্যাপী এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, নরওয়ে, রাশিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ পৃথিবীর প্রায় ১১টি দেশ থেকে যন্ত্রকৌশল বিষয়ের অন্তত তিন শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশ নিচ্ছেন। কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু “নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন” বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। এবারের কনফারেন্সে ৮টি কী-নোট স্পিচ, ৬টি আমন্ত্রিত স্পিচ, ১৪টি টেকনিক্যাল সেশন ও একটি প্লেনারি সেশন পরিচালিত হবে। এতে প্রথম দিন ৭টি সেশনে ৭২টি ও দ্বিতীয় দিন ৭টি সেশনে ৬২টিসহ মোট ১৩৪ টি প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে।

এদিকে আগামী ১৭ নভেম্বর শুক্রবার ২০২৩ সন্ধ্যা ৭টায় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।





চট্টগ্রাম এর আরও খবর

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ

আর্কাইভ