বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে কৃষকদের অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে কৃষকদের অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্লক পর্যায়ে অবহিকরণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ নভেম্বর সকাল ১১ টায় বুলাকীপুর ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট, দিনাজপুরের আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন সরকার।
অবহিতকরণ সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাতিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রহুল আমিন, বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ। কর্মশালায় বক্তারা কৃষির উন্নত উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় কর্মশালায় বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী ব্লকের বিভিন্ন এলাকার কৃষক কৃষাণীর অংশগ্রহণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি