শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » শ্রমিকদের ভাগ্যান্নোয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই : শফিক চৌধুরী
প্রথম পাতা » সকল বিভাগ » শ্রমিকদের ভাগ্যান্নোয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই : শফিক চৌধুরী
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমিকদের ভাগ্যান্নোয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই : শফিক চৌধুরী

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ‘নৌকা’র মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নিজেদের স্বার্থ-সিদ্ধির জন্য বিএনপি-জামায়াত চক্র হরতাল-অবরোধের নামে শ্রমিকদের পেঠে লাথি মারছে, জীবন্ত মানুষসহ সম্পদ পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু সারা জীবন শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমজীবি মানুষের পূর্ণ অধিকার ফিরিয়ে দিয়েছেন। শেখ হাসিনাই শ্রমিকদের প্রকৃত বন্ধু। আর তাই ৭ই জানুয়ারীর নির্বাচনে শ্রমিকদের ভাগ্যান্নোয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।

তিনি সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজারে ‘বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট সিলেট জেলার (রেজি নং বা.জে.ফে-৩৮) অর্ন্তভূক্ত ব্যাটারি চালিত থ্রী হুইলার ইজি বাইক শ্রমিক ইউনিয়ন বিশ্বনাথ থানা শাখা’র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

এসময় বক্তারা বলেন, সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন ও অগ্রগতির জন্য জনতার দাবি অনুযায়ী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে ‘নৌকা প্রতীক’র মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ব্যাটারী চালিত থ্রী হুইলার ইজি বাইক শ্রমিক ইউনিয়ন বিশ্বনাথ থানা শাখার সভাপতি মোস্তাক আহমদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফসর আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, কার্যনির্বাহী সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র-১ রফিক হাসান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, ব্যাটারি চালিত থ্রী হুইলার ইজি বাইক শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, জকিগঞ্জ থানা কমিটির সভাপতি শিহাব চৌধুরী।

অনুষ্ঠানে এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, ইরন মিয়া, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য আশিক আলী, কাউন্সিলর ফজর আলী, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শংক দাশ শংকু, রাজু আহমদ খান, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, পৌর শ্রমিক লীগের আহবায়ক আজাদ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক তুহিন আহমদ প্রমুখ’সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নৌকার বিজয়ে সুনিশ্চিত হবে শ্রমিকদের প্রাপ্য অধিকার : শফিক চৌধুরী

বিশ্বনাথ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ‘নৌকা’র মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিজয়ে সুনিশ্চিত হবে শ্রমিকদের প্রাপ্য অধিকার।

গণমানুষের দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের কাঙ্খিত উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি জীবনের নিরাপদ থাকে। তাই দল-মত নির্বিশেষে ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য নির্বাচনী এলাকার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে, প্রত্যেক ব্যক্তির কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট ভিক্ষা চাইতে হবে।

তিনি রোববার (৩ ডিসেম্বের) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী বাজারে ‘সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্ট-৭০৭’এর অন্তভর্‚ক্ত লামাকাজী উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিনং চট্ট-৭০৭’এর অন্তভর্‚ক্ত লামাকাজী উপ-পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরশ আলীর পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য ডা. শাহনুর হোসাইন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, উপজেলা শ্রমিক ঐক্য কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর ফজর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাছন মিয়া, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, আওয়ামী লীগ নেতা আব্দুন নূর, জেলা যুবলীগের সদস্য অতুল দেব, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ।

সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফয়জুল ইসলাম। শ্রমিক সমাবেশে সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন স্তরের শ্রমিক ও ব্যবসায়ী এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বিশ্বনাথে ম্যানকাইন্ড ইন্টারন্যাশনালের সভা

বিশ্বনাথ :: ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘ম্যানকাইন্ড ইন্টারন্যাশনাল’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের ঈদগাহ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

ম্যানকাইন্ড ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ আল-মামুন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক-গবেষক সামায়ীন দেওয়ান, সমাজকর্মী রেশমা জান্নাতুল রুমা, ম্যানকাইন্ড রিহাবিলিটি সেন্টারের ফিজিও থেরাপিস্ট হোসনা হিরা, উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রেনু মিয়া। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ জাবির আহমেদ ও শেষে দোয়া পরিচালনা করেন আমতৈল জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তাক আহমদ।

সভায় বক্তারা বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে প্রতিবন্ধীসহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য প্রতিবন্ধীদের উপর রাগ নয়, ভালবাসা দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিতে হবে। প্রতিবন্ধীদেরকে ঘরে বসিয়ে না রেখে, তাদেরকে দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। যাতে তারাও স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারে।

সরকারও সমাজের সকল অনগ্রসর জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চান। তাই যে পরিবারে প্রতিবন্ধী শিশু আছে, সেই পরিবারের সদস্যদের সর্ব প্রথম তাদের প্রতি আন্তরিক হতে হবে। সুস্থ শিশুর চাইতে প্রতিবন্ধী শিশুকে বেশি সময় দিতে হবে ও যত্ন নিতে হবে। কোন প্রকার অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা সেবা দিতে হবে।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)